রণদা প্রসাদ সাহা অপহরণ দিবসে আলোচনা সভা

০৭ মে ২০২৩, ০৯:৪৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫০ AM

© টিডিসি ফটো

শহীদ দানবীর রায় বাহাদুর রণদা প্রসাদ সাহা (আর. পি. সাহা) এবং তার কনিষ্ঠ পুত্র শহিদ ভবানী প্রসাদ সাহার ৫৩তম অপহরণ দিবসে রবিবার (৭ মে) আর. পি. সাহা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

এর আগে আর. পি. সাহা ও ভবানী প্রসাদ সাহার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ১৯৭১ সালের ৭মে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার কতৃর্ক শহীদ আর. পি. সাহা ও তার কনিষ্ঠ পুত্র শহীদ ভবানী প্রসাদ সাহা অপহৃত হন। এরপর তারা কেউ আর ফিরে আসেননি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায়। রণদা প্রসাদ সাহার জীবনি নিয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট মেম্বার জনাব মহাবীর পতি, আরপিএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কমোডর মুহাম্মদ ফারুক, পিএসসি, বিএন (অব.), কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের শিক্ষা ও স্বাস্থ্য উপদেষ্টা এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব আবু আলম মো. শহীদ খান, আরপিএসইউ কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রবীন্দ্র নাথ শীল, কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবিউল হোসেইন এবং কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শামসুন্নাহার বর্ষা। 

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আইন ও মানবাধিকার বিভাগের প্রভাষক মধুরিমা গুহ নিয়োগী। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, ছাত্রলীগ নেত…
  • ১৭ নভেম্বর ২০২৬
গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ ইউএনওর
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামীপন্থী ৫ কর্মকর্তাকে মারধরের পর বহিষ্কার করল প্র…
  • ১৭ নভেম্বর ২০২৬
নেদারল্যান্ডসের বিপক্ষে ৬৭ বছরের মধ্যে সবচেয়ে বড় জয় পেল জার…
  • ১৭ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ নেতাদের দলে ভেড়ানোর অভিযোগে বিএনপি ছাড়ার ঘোষণা দ…
  • ১৭ নভেম্বর ২০২৬
অগ্রহায়ণেই টেকনাফে পাওয়া যাচ্ছে কাঁচা আম, কেজি ৮০০ টাকা
  • ১৭ নভেম্বর ২০২৬