সিলিং ফ্যানে ঝুলছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ

২১ এপ্রিল ২০২৩, ১১:০০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৩ AM

© প্রতীকী ছবি

রাজধানীতে জুবায়ের হোসেন হৃদয় (২৩) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২১ এপ্রিল) বিকালে বনশ্রীর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। জুবায়ের নর্থ সাউথ ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায়। তারা বাবার নাম আব্দুল হালিম।

মৃত জুবায়েরের মামা সোহাগ বলেন, আজ জুবায়েরের গাজীপুরের কালিয়াকৈর যাওয়ার কথা ছিল। তাকে একাধিকবার ফোন করেও পাচ্ছিলাম না। পরে বিকালে বনশ্রীতে তার ভাড়া বাসা যাই। সেখানে গিয়ে তার দরজা ভেতর থেকে বন্ধ পাই। অনেক ডাকাডাকি করেও কোনও সাড়াশব্দ পাইনি। পরে বাড়ির কেয়ারটেকারকে নিয়ে দরজা খুলে দেখি ফ্যানের সঙ্গে গামছায় ঝুলছে সে।

তিনি আরও বলেন, পরে আশপাশের লোকজনকে ডেকে তাদের সহযোগিতায় জুবায়েরকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। তবে কী কারণে জুবায়ের মারা গেছেন, এ বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি।

আর্জেন্টিনার তারকা ফুটবলারকে ধারে ইতালির ক্লাবে পাঠাল রিয়াল…
  • ০৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ দেবে শ…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে নিয়ে ফেসবুকে মন্তব্যের জেরে সরকারি কর্মচারীকে স্ট্…
  • ০৬ আগস্ট ২০২৬
বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফ…
  • ০৬ আগস্ট ২০২৬
ঘর বানানোর স্বপ্ন ছিল, আজও আশ্রয়হীন জুলাই শহীদ জসিমের পরিব…
  • ০৬ আগস্ট ২০২৬
রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নে আশাবাদী ভিনিসিয়ুস
  • ০৬ আগস্ট ২০২৬