সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি হলেন ক্রিকেটার রনি তালুকদার

9
২০ এপ্রিল ২০২৩, ১২:৩৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
সোনারগাঁও ইউনিভার্সিটির কর্মকর্তাবৃন্দের সাথে রনি তালুকদার

সোনারগাঁও ইউনিভার্সিটির কর্মকর্তাবৃন্দের সাথে রনি তালুকদার © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রনি তালুকদার সোনারগাঁও ইউনিভার্সিটির ব্যাচেলর অব বিজনেস স্টাডিস (বিবিএ) প্রোগ্রামে ভর্তি হয়েছেন।

বুধবার (১৯ এপ্রিল) সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রীন রোডের ক্যাম্পাসে এসে বিবিএ বিভাগে ভর্তি হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

এ সময় তিনি বলেন, এতদিন পর পড়াশোনা শুরু করতে পেরে আমার ভালো লাগছে। সোনারগাঁও ইউনিভার্সিটি এ দেশের খেলোয়াড়দের পড়াশোনার সুযোগ করে দিচ্ছে এ জন্য তিনি ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পড়াশোনা শেষ করতে চাই।

তিনি আরও বলেন, আগামী মে মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আয়ারল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের ওয়ানডে ম্যাচ শেষ করে আমি ইউনিভার্সিটির পড়াশোনায় মনোযোগ দেব। 

দেশে ১১১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সোনারগাঁও ইউনিভার্সিটিকে ভর্তির জন্য নির্বাচিত করায় রনি তালুকদারকে ধন্যবাদ ও স্বাগত জানিয়ে হেড অব পিআর নাহিদ হাসান বলেন, আপনার মতো খেলোয়াড় এ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ায় সাধারণ ছাত্রছাত্রীরা আরও বেশি অনুপ্রাণিত হবে।

এ সময় সোনারগাঁও ইউনিভার্সিটির হেড অব পিআর নাহিদ হাসান, সিনিয়র এডমিশন এক্সিকিউটিভ মো: রাসেলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ আঘাত হানবে কবে, জানাল আব…
  • ১৭ নভেম্বর ২০২৬
ছোট ভাইয়ের দাফনের আগেই চলে গেলেন বড় ভাই, দুই হাফেজের মৃত্যু…
  • ১৭ নভেম্বর ২০২৬
রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬