বুদ্ধি প্রতিবন্ধীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করল এডাস্ট

১৬ এপ্রিল ২০২৩, ০৭:১৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৯ AM

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (এডাস্ট) ও মাটির মানব অটিজম সংস্থা যৌথ উদ্যোগ্য গাজীপুরে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 
              
শনিবার (১৬ এপ্রিল) সকালে গাজীপুর ডুয়েট ক্যাম্পাস সংলগ্ন এক কমিউনিটি সেন্টারে ১০৮ জন অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধীকে ঈদ সামগ্রী প্রদান করা হয়। 

আরও পড়ুন: দেশে ‘তাপমাত্রাজনিত জরুরি অবস্থা’ জারি হতে পারে

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি এর (ভারপ্রাপ্ত) উপাচার্য এ কে এম দেলোয়ার হোসেন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন এম আই এস টি এর প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. ইঞ্জি: মোহাম্মদ আব্দুল মান্নান। এতে সভাপতিত্ব করেন মাটির মানব অটিজম সংস্থার প্রতিষ্ঠাতা মো: কফিল মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাটির মানব অটিজম সংস্থার সাধারণ সম্পাদক মো: সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি এর উপ-গ্রন্থাগারিক ড. নিখিল চন্দ্র সরকার ও গাজীপুর বিজ্ঞান কলেজ এর সভাপতিসহ অনেকে। 

অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মধ্যে উপস্থিত হতে পেরে বক্তব্য রাখেন এডাস্ট উপাচার্য এ কে এম দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‌আমি অভিভূত, আমি আপ্লূত। এই প্রতিবন্ধী  শিশুরা সৃষ্টির বৈচিত্র। আমাদের সমাজের বসবাসরত নাগরিকদের নৈতিক দায়িত্ব তাদের পাশে এসে দাড়ানো। 

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close