অনলাইন ক্লাসের দাবিতে আন্দোলনে ইস্ট ওয়েস্টের শিক্ষার্থীরা

০৬ এপ্রিল ২০২৩, ০২:১৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি © টিডিসি ফটো

পবিত্র মাহে রমজান ও ঈদ উল ফিতরের ছুটির আগে ও পরে ৫ দিন অনলাইনে ক্লাসের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর ১২ টা থেকে অনলাইন ক্লাসের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে তারা। 

শিক্ষার্থীরা জানান, পবিত্র ঈদ উল ফিতরের ছুটির আগে ১৬, ১৭, ১৮ এপ্রিল ও ঈদের পরে ২৬, ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস অনলাইনে চান তারা।

আরও পড়ুন: ডুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ঈদের পর।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আমাদের অনেকের বাড়ি ঢাকা থেকে অনেক দূরে তাই আমাদের যাওয়া আসায় অনেক সময় লাগে। কারো কারো যেতে আসতে ২ দিন পর্যন্ত সময় লেগে যায়। এজন্য আমরা চাই আমাদের উল্লেখ্য দিনগুলোতে যেনো অনলাইনে ক্লাস নেওয়া হয়। তাহলে আমাদের ঈদ যাত্রার কষ্টটা কিছুটা লাঘব হবে।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম জানায়, শিক্ষার্থীদের দাবির ব্যাপারে আলোচনা করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হবে।

ডাকসুর সাবেক ভিপি ও দুইবারের সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ আগস্ট ২০২৬
জবি ক্যাম্পাসে প্রবেশ করলেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম
  • ০৬ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার তারকা ফুটবলারকে ধারে ইতালির ক্লাবে পাঠাল রিয়াল…
  • ০৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ দেবে শ…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে নিয়ে ফেসবুকে মন্তব্যের জেরে সরকারি কর্মচারীকে স্ট্…
  • ০৬ আগস্ট ২০২৬
বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফ…
  • ০৬ আগস্ট ২০২৬