বিইউএইচএস’তে স্প্রিং-২০২৩ সেশনের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

০৩ এপ্রিল ২০২৩, ১০:০৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM

© টিডিসি ফটো

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস) এর স্প্রিং-২০২৩ সেশনের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ এপ্রিল) সকাল  ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ইব্রাহিম মিলনায়তনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও বিইউএইচএস ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ফরিদুল আলমের সভাপতিত্বে অনষ্ঠানে ট্রেজারার, সকল অনুষদের ডীন, রেজিষ্ট্রার ও প্রক্টর বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নবীণ ও বর্তমান শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

বিইউএইচএস এর চলতি সেশনে অনার্স ও মাষ্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়া প্রায় ৩০০ শিক্ষার্থীকে অনুষ্ঠানে ফুল দিয়ে বরণ করা হয়। 

আরও পড়ুন: কেন আইপিএল খেলবেন না সাকিব?

প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বলেন, চিকিৎসকদের পাশাপাশি স্ব্যাস্থ্যখাতে মেডিকেল টেকনোলজিস্ট, জনস্ব্যাস্থ্যবিদ ও সহায়ক পেশাজীবীদের কোন বিকল্প নেই। বিইউএইচএস গত এক দশক ধরে দক্ষ জনবল তৈরির মাধ্যমে দেশের স্ব্যাস্থসেবার মান উন্নয়নে অসামান্য অবদান রেখে চলছে। 

অধ্যাপক ডা. ফরিদুল আলম নবীন শিক্ষার্থীদের স্ব্যাস্থ্য বিজ্ঞান বিষয়ে উচ্চ শিক্ষা সম্পন্ন করে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে ওঠার উপর গুরুত্ব আরোপ করে বলেন, স্ব্যাস্থ্যখাতে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে বিইউএইচএস ২০১২ সাল হতে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ব্যর্থতার ভয় নেই, ঘরোয়া ক্রিকেটে নতুন রঙ ফেরাতে চান তামিম
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘দুই কোটি টাকা দেন, সই করে দেব’—পিডিবির নির্বাহী প্রকৌশলীর …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মন্ত্রণালয়ের সম্মাননা বোর্ডে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রিয়জনের সঙ্গে খাবার খেলে সম্পর্ক গাঢ় হয়, রক্তে শর্করাও থা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৭ অক্টোবর …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ভিসি আন্দোলন থেকে সরে আসল সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬