সুইডেন ক্রিকেট বোর্ডের সচিব হলেন ইউএপির প্রাক্তন শিক্ষার্থী আতিকুর

০২ এপ্রিল ২০২৩, ০৮:২১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM

© টিডিসি ফটো

প্রথম বাংলাদেশি সুইডিশ নাগরিক হিসেবে দেশটির ক্রিকেট বোর্ডের সদস্য ও সচিব নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনির্ভাসিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)’ এর  প্রাক্তন শিক্ষার্থী আতিকুর রহমান। আতিকুর ইউএপির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একজন প্রাক্তন শিক্ষার্থী।

আজ রবিবার ইউএপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ মার্চ স্টকহোমে সুইডিশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অংশ নেয় দুটি প্যানেল। নির্বাচনে আতিকুর রহমান ও তার প্যানেল ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  

২০২৩-২৪ বছরের জন্য সুইডিশ  ক্রিকেটবোর্ডের সচিব হিসাবে আতিকুর সুইডেনে ক্রিকেটে প্রশাসনের দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলার মান উন্নয়ন ও বিকাশে ভূমিকা রাখবেন। দেশটির ক্রিকেট খেলায় অংশগ্রহণ বাড়ানো এবং দর্শকদের কাছে খেলাটিকে জনপ্রিয় করার কৌশল ও উদ্যোগ গ্রহণে তিনি পরিচালনা বোর্ডের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

তথ্যবিজ্ঞানে স্নাতকোত্তর করতে আতিকুর রহমান ২০১০ সালে বাংলাদেশ থেকে সুইডেনে পাড়ি জামান। বর্তমানে তিনি সুইডেনের লজেন্ট গ্রুপের আইটি প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত।

বেশ কয়েক বছর ধরে সক্রিয়ভাবে ক্রিকেটে জড়িত থাকা আতিকুর এর আগে সুইডেনের বোরস ক্রিকেট ক্লাবের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি, সন্তানসহ পুড়িয়ে হত্যার হু…
  • ১৭ নভেম্বর ২০২৬
‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— ফেসবুকে পোস্টের পর…
  • ১৭ নভেম্বর ২০২৬
কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, ছাত্রলীগ নেত…
  • ১৭ নভেম্বর ২০২৬
গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ ইউএনওর
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামীপন্থী ৫ কর্মকর্তাকে মারধরের পর বহিষ্কার করল প্র…
  • ১৭ নভেম্বর ২০২৬
নেদারল্যান্ডসের বিপক্ষে ৬৭ বছরের মধ্যে সবচেয়ে বড় জয় পেল জার…
  • ১৭ নভেম্বর ২০২৬