এশিয়ান ইউনিভার্সিটিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

০১ এপ্রিল ২০২৩, ০৪:৩০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১২ AM

© টিডিসি ফটো

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে মাহে রমজানের শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও অর্থনীতিবিদ প্রফেসর ড.আবুল হাসান মুহাম্মদ সাদেক।

সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও মিডিয়া ব্যাক্তিত্ব প্রফেসর ড. মো: আতাউর রহমান মিয়াজী, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এইউবি বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ড.মুহাম্মাদ জাফার সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ড. মো: নূরুল ইসলাম, ট্রেজারার, এইউবি। সভায় সভাপতিত্ব করেন ইমেরিটাস প্রফেসর ড.শাহজাহান খান, উপাচার্য, এইউবি। 

প্রধান অতিথির বক্তব্যে এইউবি প্রতিষ্ঠাতা ড. সাদেক বলেন, মাহে রমজান আমাদের ধৈর্য্য ও সবর শিক্ষা দেয়, সাওম অর্থ হল বিরত থাকা। রমজানের প্রকৃত শিক্ষাই হল অন্যায়, অনাচার, ঘুষ,খুনসহ সকল প্রকার খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা। ব্যক্তিজীবন থেকে সামাজিকজীবন সকলক্ষেত্রে রমজানের শিক্ষা বাস্তবায়ন করতে হবে। নিজেকে একজন ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।   

আরও পড়ুন: শাহবাগে সড়ক অবরোধ ঢাবি শিক্ষার্থীদের

প্রধান আলোচক ড. মিয়াজী বলেন, রমজানের এক মাসের শিক্ষা আমাদের সারাজীবনের ট্রেনিং স্বরুপ। এই রমজানে আমরা যা শিখব তাই আমাদের পাথেয় হয়ে থাকবে। রমজান তাক্বওয়া অর্জনের মাস। এই সময় আমাদের তাক্বওয়া অর্জন করতে হবে। 

সভাপতির বক্তব্যে এইউবি উপাচার্য বলেন, আমাদেরকে আমাদের ব্যবহারিক জীবনে পরিবর্তন আনতে হবে, ব্যক্তিজীবনে যদি আমি একজন ভাল মানুষ না হতে পারি, তাহলে আমার আমলের কোন মূল্য নাই। সমাজে অবহেলিত দরিদ্র মানুষের পাশে দাড়ানোর উত্তম সময় হল মাহে রমজান।  

উল্লেখ্য, আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি’র বিভিন্ন অনুষদেও ডীন, বিভাগীয় প্রধান ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ। সবশেষে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।  

ডাকসুর উদ্যোগে ঢাবির ১২০০ নারী শিক্ষার্থী নিয়ে গণ ইফতার অনু…
  • ০২ মার্চ ২০২৬
গরুর মাংস দেওয়ার সিদ্ধান্ত বাতিল, ইফতার বয়কটের ‘হুঁশিয়ারি’ …
  • ০২ মার্চ ২০২৬
মাদককাণ্ডে আটক, ফের বহিষ্কার যুবদল নেতা রুবেল সরকার
  • ০২ মার্চ ২০২৬
ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের সদর দফতর ধ্বংসের দাবি যুক্তরা…
  • ০২ মার্চ ২০২৬
প্রেমঘটিত বিরোধের জেরে বেরোবি শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিয…
  • ০২ মার্চ ২০২৬
কম বেতনে সততার আদেশ রাষ্ট্র কি নিজের দায়িত্ব এড়াচ্ছে?
  • ০২ মার্চ ২০২৬