ডিআইইউ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

২৯ মার্চ ২০২৩, ১০:২৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM

© টিডিসি ফটো

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সভাপতি মুছা মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের  সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিক সমিতির উপদেষ্টা ও একুশে টেলিভিশনের সংবাদ উপস্থাপক রাজিউর রহমান, সমিতির উপদেষ্টা ও জনপ্রিয় লেখক সামসুল আলম সাদ্দাম ও দৈনিক দেশ দেশান্তরের সম্পাদক ও প্রকাশক আজিজুল হক রতন।

এসময় সাংবাদিক সমিতির উপদেষ্টারা বলেন, পবিত্র মাহে রমজানের তাৎপর্য অনেক। রমজান আমাদের মধ্যে সংযম ও সহমর্মিতা বয়ে আনে। আমাদেরকে রমজানের এই শিক্ষা গ্রহণ করতে হবে। রমজানের এই শিক্ষা আমরা যেন সেটা বাকী সময়ে কাজে লাগাতে পারি।

আরও পড়ুন: কারণ দর্শাতে আরও সাত দিন সময় পেলেন ইবির তিন অভিযুক্ত

উপদেষ্টারা আরও বলেন এটা খুবই ভাল বিষয়, সবাইকে এক সাথে নিয়ে ইফতার করা। সাংবাদিক সমিতির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের অর্জনগুলো জাতির সামনে তুলে ধরে। সাংবাদিকরাই বিশ্ববিদ্যালয়কে দেশবাসীর সামনে প্রতিনিধিত্ব করে। সাংবাদিকদের লেখার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক নানা খবর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি থাকলে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে তা উঠে আসে।

ইফতার মাহফিলে সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ডাকসুর সাবেক ভিপি ও দুইবারের সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ আগস্ট ২০২৬
জবি ক্যাম্পাসে প্রবেশ করলেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম
  • ০৬ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার তারকা ফুটবলারকে ধারে ইতালির ক্লাবে পাঠাল রিয়াল…
  • ০৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ দেবে শ…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে নিয়ে ফেসবুকে মন্তব্যের জেরে সরকারি কর্মচারীকে স্ট্…
  • ০৬ আগস্ট ২০২৬
বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফ…
  • ০৬ আগস্ট ২০২৬