ডিআইইউর নতুন ট্রেজারার অধ্যাপক জাহিদুল ইসলাম

২৮ মার্চ ২০২৩, ০৫:১৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
ডিআইইউর নতুন ট্রেজারার অধ্যাপক জাহিদুল ইসলাম

ডিআইইউর নতুন ট্রেজারার অধ্যাপক জাহিদুল ইসলাম © টিডিসি ফটো

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব ড.মোঃ ফরহাদ হোসেন৷ আগামী ৪ বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩৩ (১) অনুযায়ী অধ্যাপক ড. জাহিদুল ইসলাম কে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।

শর্তগুলো হলো- ট্রেজারার পদে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর; মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন; তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

দিনের শুরুটা সুন্দর করতে সকালে করুন এই ৯ যোগব্যায়াম
  • ১৭ নভেম্বর ২০২৬
ভোলা জেলা যুবদলের সভাপতি ফখরুল, সম্পাদক মনির
  • ১৭ নভেম্বর ২০২৬
অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি, সন্তানসহ পুড়িয়ে হত্যার হু…
  • ১৭ নভেম্বর ২০২৬
‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— ফেসবুকে পোস্টের পর…
  • ১৭ নভেম্বর ২০২৬
কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, ছাত্রলীগ নেত…
  • ১৭ নভেম্বর ২০২৬
গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ ইউএনওর
  • ১৭ নভেম্বর ২০২৬