আইআইইউসিতে কবুতর-বিড়াল-কুকুর-খরগোশ প্রদর্শনী

২১ মার্চ ২০২৩, ১০:৫৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
আইআইইউসিতে কবুতর-বিড়াল-কুকুর-খরগোশ প্রদর্শনী

আইআইইউসিতে কবুতর-বিড়াল-কুকুর-খরগোশ প্রদর্শনী © টিডিসি ফটো

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (আইআইইউসি) কেন্দ্রীয় খেলার মাঠে এক ভিন্নধর্মী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই ব্যতিক্রমী প্রদর্শনীতে ছিল দেশি-বিদেশি নানা প্রজাতির পাখি, কবুতর, বিড়াল, কুকুর, খরগোশ ইত্যাদি। আরোও ছিল বাহারি রকমের বনসাই।

সরেজমিনে দেখা যায়, পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবার জন্য ছিল বিনামূল্যে গাছ। এছাড়া সৌখিন মানুষের জন্য ছিল বিভিন্ন দেশের মুদ্রা ও দূর্লভ বস্তুর প্রদর্শনী। 

জমকালো এই অনুষ্ঠান উদ্বোধন করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

উদ্বোধনী অনুষ্ঠানীনে তিনি বলেন, আজকে এরকম একটি ভিন্নধর্মী অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লাগছে। পড়াশোনার পাশাপাশি এ ধরনের ব্যতিক্রমী আয়োজন আইআইইউসি শিক্ষার্থীদের জীবনবোধ শেখাবে। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করবো। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও এধরনের শখগুলো শিক্ষার্থীদের ভালো ও মানবিক মানুষ হয়ে গড়ে তুলতে সহায়ক হবে।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মাওলা, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবীর, বিওটি সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, প্রক্টর মো. ইফতেখার উদ্দিন। আইআইইউসির প্রক্টরিয়াল বডির তত্বাবধানে মেলায় অংশগ্রহণ করেছে Chattogram Bird Breeders Association (CBBA), Shokher Rajyo, এবং Society of Rise for Paws & Claws (RFPC)।  ইভেন্ট পার্টনার হিসেবে ছিল Zain Global UK Ltd.

আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬