ভালো ফলে সমাবর্তনে অ্যাওয়ার্ডও পেলেন সাবিলা নূর

১৯ মার্চ ২০২৩, ০৭:২৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৬ AM

© সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাবিলা নূর। আজ রবিবার (১৯ মার্চ) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির ২১তম সমাবর্তন থেকে অনুষ্ঠানিকভাবে গ্র্যাজুয়েশনের সনদ পান তিনি। ইংরেজি বিভাগ থেকে স্নাতকে তার প্রাপ্ত সিজিপিএ ৩ দশমিক ৯৭, ৪ পয়েন্টের মধ্যে। 

এদিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদের সদয় সম্মতিক্রমে সভাপতিত্ব করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি গ্র্যাজুয়েটদের মধ্যে ডিগ্রির সনদ বিতরণ করেন।

সমাবর্তন থেকে শুধু গ্র্যাজুয়েশনের সনদ নয়, একাডেমিক ভালো ফলাফল অর্জন করায় বিশ্ববিদ্যালয় থেকে ‘ড. আনোয়ারুল আবেদিন লিডারশিপ অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন সাবিলা নূর।

অভিনয়ের পাশাপাশি পড়াশোনায় এই অনন্য অর্জনে দারুণ আনন্দিত সাবিলা নূর। তিনি বলেন, এই অর্জনে আমি নিজেকে নিয়ে গর্বিত। কারণ আমি জানি অভিনয়ের পাশাপাশি কতটা কষ্ট করে পড়াশোনা করেছি আমি। কত কত নির্ঘুম রাত কাটিয়ে আমাকে অধ্যয়ন করতে হয়েছে।

অভিনয় ও পড়াশোনা একই সঙ্গে দুটা সহজ ছিল না জানিয়ে অভিনেত্রী বলেন, আমার এ লেভেল এবং ও লেভেলে ইংরেজি সাহিত্য ছিল। সাহিত্য আমার পছন্দের বিষয়। তবে শুটিং করে পড়াশোনা করাটা কঠিন ছিল। এমন হয়েছে- শুটিং করে ফিরে সারারাত পড়েছি। সকাল ৮টায় কুইজে অংশ নিয়ে তারপর শুটিং করেছি। পড়াশোনার জন্য অজস্র রাত আমি নির্ঘুম কাটিয়েছি।

এই ফলাফলে সাবিলা নূর সহপাঠি, ফ্যাকাল্টি, বাবা-মা ও স্বামী নেহালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সকলের সহযোগিতা তাকে অনেকটা সহজ করেছে অর্জন, এমনটিই জানালেন অভিনেত্রী।  

২ মাসের মাথায় চুয়েটের উপাচার্য পরিবর্তন, আন্দোলনে শিক্ষার্থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
১০০ শিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার: আইএমএফ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্বপ্ন সুপারশপে ২৫০০০ বেতনে ৩০ পদে চাকরি, আবেদন ২০ অক্টোবর …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা, সমঝোতা চুক্তি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সিভাসুর নতুন উপাচার্য ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন নিউজিল্যান্ডের অকল্যান্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬