লিডিং ইউনিভার্সিটির উপাচার্যকে দায়িত্ব দিতে ইউজিসির চিঠি

১৪ মার্চ ২০২৩, ১১:১৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১০ AM
উপাচার্য আজিজুল মাওলা

উপাচার্য আজিজুল মাওলা © ফাইল ফটো

লিডিং ইউনিভার্সিটি সিলেটের উপাচার্য অধ্যাপক আজিজুল মওলাকে অবিলম্বে কর্মে যোগদানসহ চলমান সব সুযোগ-সুবিধাদি নিশ্চিত করার জন্য ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (১৪ মার্চ) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে ছাড়া উপাচার্যকে সার্বক্ষণিক কর্মক্ষেত্রে (ক্যাম্পাস বা ক্যাম্পাস সংলগ্ন এলাকায়) অবস্থান করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপাচার্য আজিজুল মওলা বলেন, বিকালে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমানের মধ্যস্থতায় একটি সভা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড আমার কার্যালয় খুলে দিতে রাজি হয়েছে।

এসময় তিনি আরও জানান, তিনি বুধবার সকালে কার্যালয়ে গিয়ে অফিস করবেন এবং যেসব অভিযোগ রয়েছে, সেগুলো যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে খতিয়ে দেখার উদ্যোগ গ্রহণ করবেন।

ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬