‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সরকারের প্রসাশনিক দপ্তরের চেয়ে বেশি শক্তিশালী’

০৬ জানুয়ারি ২০২৩, ০৮:১০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ডিআইইউসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ৩ শিক্ষার্থী

ডিআইইউসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ৩ শিক্ষার্থী © টিডিসি ফটো

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায় বলেছেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সরকারের প্রসাশনিক দপ্তরের চেয়ে বেশি শক্তিশালী। কারণ সাংবাদিকতাই পারে দেশের সরকারকে সুপথে পরিচালিত করতে৷ শুক্রবার (৬ জানুয়ারি) রাজধানীর গ্রীন সুপার মার্কেটে হিউম্যান সার্ভিস এন্ড রিসার্স ফাউন্ডেশন মিলনায়তনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।  

ড. রায় বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতার চর্চা অন্য শিক্ষার্থীদের চেয়ে কর্মক্ষেত্রে এবং কার্যকরী যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে৷ সাংবাদিকতা একটি মহান পেশা৷ এ পেশার ভিত্তিমূলটাই ক্যাম্পাস সাংবাদিকতা থেকেই৷ আজকের তোমরাই একসময়ের দেশসেরা প্রতিবেদক হয়ে উঠবে৷ 

আরও পড়ুন: টাকার অভাবে মায়ের লাশ কাঁধে করে ৫০ কি. মি. হাঁটলেন ছেলে ও বাবা

তিনি বলেন, আমরা ৬০ এর দশকে ইত্তেফাক পত্রিকাকে বাঙ্গালির স্বাধীকারের পক্ষে জনমত গড়তে এক তূলনাহীন ভূমিকা রাখতে দেখেছি৷ সাংবাদিকতায় ঘাত প্রতিঘাত থাকবেই৷ তবে একজন প্রকৃত প্রতিবেদক দেশ ও জাতির বৃহৎ কল্যানে ঘটনার গহীন থেকে তুলে আনবে জীবন্ত খবরের সমাহার৷ সে জায়গাতেই নিজেদের নিয়ে যেতে হবে৷ অপরাধীদের রক্তচক্ষু উপেক্ষা করে শিক্ষার্থীদের জন্যও উন্মোচন করতে হবে মতের ভিন্ন ভিন্ন দরজা৷ 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার ও ডিআইইউসাসের উপদেষ্টা মুরাদ হুসাইন, একুশে টেলিভিশনের সংবাদ উপস্থাপক ও ডিআইইউসাসের উপদেষ্টা রাজিউর রহমান, ডিআইইউসাসের সভাপতি মুছা মল্লিক এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান৷ 

এ বছর ডিআইইউসাস থেকে দুই ক্যাটাগরিতে তিন জনকে পুরস্কার প্রদান করা হয়৷ এদের মাঝে সেরা রিপোর্টিং ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন জাগো নিউজের ডিআইইউ সংবাদদাতা ইসমাম হোসেন ও দৈনিক ভোরের ডাকের ফয়সাল আহমেদ৷ এছাড়াও ফিচার ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দৈনিক আমার সংবাদের ডিআইইউ প্রতিবেদক ইব্রাহিম প্রামানিক৷ 

স্কুলের নামফলক থেকে বাদ গেল প্রতিষ্ঠাতা ভাসানীর নাম
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাইয়ে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছেন ২৩ হাজার চাকরিজীবী 
  • ০৭ আগস্ট ২০২৬
ধরা পড়ে যা বললেন প্রবাসী প্রেমিককে মেয়েদের ছবি পাঠানো সেই ই…
  • ০৭ আগস্ট ২০২৬
কবি নজরুল কলেজে ৪ কোটি ৬৯ লাখ টাকার বাজেট, বেতন-ভাতায় সর্বো…
  • ০৭ আগস্ট ২০২৬
ইনফান্তিনোর পদত্যাগ চাইল নরওয়ে 
  • ০৭ আগস্ট ২০২৬
টিনের চালে আটকে থাকা বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছ…
  • ০৭ আগস্ট ২০২৬