কুবিতে ভর্তির সুযোগ চেয়ে আবেদন করলেন সেই মিতু

২১ নভেম্বর ২০২২, ১২:৩৮ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের 'ভুলে' ভর্তিবঞ্চিত কামরুন্নাহার মিতু ভর্তির সুযোগ চেয়ে আবেদন করেছেন।

রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বরাবর আবেদন করেন তিনি। আবেদনের অনুলিপি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারকেও। 

আবেদনপত্রে মিতু বলেন, গত ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত 'বি' ইউনিটের প্রথম মেধাতালিকায় নিজের নাম দেখতে না পেয়ে দ্বিতীয় মেধাতালিকার জন্য অপেক্ষা করতে থাকেন। ১৬ নভেম্বর দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের পর সেটি ডাউনলোড করতে গিয়ে প্রথম মেধাতালিকায় নিজের নাম দেখতে পান তিনি। পরদিন ১৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া প্রার্থীদের ভর্তির সময়সীমা শেষ হয়ে গেছে বলে তাঁর ভর্তি নেওয়া হয়নি।

এ প্রসঙ্গে জানতে চাইলে গুচ্ছভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বলেন, 'এ বিষয়ে এখনই মন্তব্য করতে পারব না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলে দেখব।'

পাবিপ্রবিতে পুনঃভর্তির টাকা আত্মসাতের অভিযোগ ল্যাব টেকনিশিয়…
  • ১০ নভেম্বর ২০২৬
বিএ পাস না হয়েও যেভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে
  • ১০ নভেম্বর ২০২৬
কেইনের বদলে এমবাপ্পেকে টেনে কী ভুল করেছিল রিয়াল মাদ্রিদ?
  • ১০ নভেম্বর ২০২৬
জিয়া-খালেদা-তারেককে নিয়ে কটূক্তি করে লিখেছিলেন বই, বিধি লঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
আশেক মাহমুদ কলেজে ছাত্রদলের উদ্যোগে সরানো হলো সকল ব্যানার
  • ১০ নভেম্বর ২০২৬
সংসদে বদলি নিয়ে প্রশ্ন, যা বললেন শিক্ষামন্ত্রী
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950