বিশ্বসেরা গবেষকের তালিকায় আইইউবিএটির দুই শিক্ষক

২০ অক্টোবর ২০২২, ০৪:১০ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫১ PM
বিশ্বসেরা গবেষকের তালিকায় আইইউবিএটির দুই শিক্ষক

বিশ্বসেরা গবেষকের তালিকায় আইইউবিএটির দুই শিক্ষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান করে নিয়েছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) দুইজন শিক্ষক ।

তারা হলেন আইইউবিএটি এর অর্থনীতি বিভাগের অধ্যাপক ও চেয়ার ড. গোলাম রাসুল ও সিভিল ইঞ্জিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র পাল। তারা  চলতি বছরের বিশ্বখ্যাত গবেষণা প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ের’ ও যুক্তরাষ্ট্রের ‌‘স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি’প্রণীত ২০২১-’২২ সালের বিশ্বসেরা ২ শতাংশ গবেষক তালিকায় স্থান পেয়েছেন ।

ড. গোলাম রাসুল দীর্ঘ সময় ধরে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেইন ডেভলপমেন্ট (আইসিআইএমওডি) এর প্রধাণ অর্থনীতিবিদ হিসাবে যুক্ত ছিলেন।

অন্যদিকে  ড. সুভাষ চন্দ্র পাল আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন গবেষণা সাময়িকীতে ৮০টি অধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন।

ড. সুভাষ চন্দ্র পাল দক্ষিন আফ্রিকা থেকে স্নাতকোত্তর এবং দক্ষিন কোরিয়া থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। আইইউবিএটিতে শিক্ষকতার পাশাপাশি তিনি বর্তমানে এলসেভিয়ার জার্নাল অফ এডিটিভ ম্যানুফ্যাকচারিং লেটারস এবং হিন্দাউই জার্নাল অফ অ্যাডভান্সেস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং-এর সম্পাদকীয় বোর্ডের সদস্য এবং 8টিরও বেশি জার্নালের পর্যালোচক।

আরও পড়ুন: ইচ্ছামতো গ্রেড দিচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো

তিনি বর্জ্য পুনর্ব্যবহার, কংক্রিটের ক্ষয় এবং স্থায়িত্ব, ন্যানো পার্টিকেলস এবং থ্রিডি কংক্রিট প্রিন্টিং প্রযুক্তিতে অগ্রগতি নিয়ে গবেষণা করে থাকেন। তিনি আইইউবিএটি’র প্রতিষ্ঠাতা ড এম আলিমউল্যা মিয়ানের নামে প্রতিষ্ঠিত ‘মিয়ান রিসার্চ ইনস্টিটিউট এর আওতায় ২০২০ এবং ২০২১ সালে শ্রেষ্ঠ গবেষক হিসেবে সম্মাননা পেয়েছিলেন।

আইইউবিএটি এর এই দুই শিক্ষকের সাফল্য উদযাপন উপলক্ষ্যে ১৯ অক্টোবর বুধবার মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে আইইউবিএটি সভাকক্ষে বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস এবং রেজিস্ট্রার অধ্যাপক লুৎফর রহমান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন  বিভাগীয় প্রধান, পরিচালক, কো-অর্ডিনেটর, শিক্ষক–শিক্ষার্থী, কর্মকর্তা–কর্মচারী উপস্থিত ছিলেন।

সম্মাননা প্রাপ্ত অধ্যাপকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব বলেন, ‘গবেষণা দীর্ঘ পরিশ্রমের কাজ, ধৈর্য্যের কাজ। তবে দৃঢ় মনোভাব নিয়ে লেগে থাকলে একাজে সফল হওয়া সম্ভব। গবেষণার শুরুতেই যেন কেউ হাল না ছেড়ে দেয়। বরং নিজের ভুল থেকে শিখে বার বার চেষ্টা করতে হবে। আইইউবিএটি ভবিষ্যেত বাংলাদেশে আরও উচ্চমানের গবেষক তৈরি করতে চায়।’

উল্লেখ্য মিয়ান রিসার্চ ইনস্টিটিউট বিভিন্ন বিষয়ে গবেষণা ও প্রকাশনার জন্য আইইউবিএটি’র শিক্ষক ও গবেষকদের গবেষণা মঞ্জুর , দিকনির্দেশা ও মূল্যায়ন পরিচালা করে। বর্তমানে মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের মঞ্জুরী ও দিকনির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগন কৃষি, প্রকৌশল ও প্রযুক্তি, ব্যবসায় প্রশাসন, পরিবেশ, জলবায়ূ, টিকশই উন্নয়ন, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতি বছরই এসব গবেষণার ফলাফল নিয়ে সেমিনারের আয়োজন করা হয় এবং গবেষকদের সম্মানা দেওয়া হয়।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence