চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের ডিপিডিসি’র দিনব্যাপী প্রশিক্ষণ  

১০ অক্টোবর ২০২২, ০৩:৩২ PM
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

সোমবার (১০ অক্টোবর) ডিপিডিসি, গ্রিড উত্তর-২, সাব স্টেশনে এই প্রশিক্ষণ এর আয়োজন করা হয়। 

ডিপিডিসি এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল ওয়াহেদ হালীম এর সার্বিক তত্ত্বাবধানে এই প্রশিক্ষণে অংশ নেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ইলেকট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক শিক্ষার্থীরা। 

প্রশিক্ষণ আয়োজনের যৌথ উদ্যোক্তা ছিল কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ইলেকট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, সেন্টার ফর রিসার্চ এন্ড ইনোভেশন, আই ইইই সোসাইটি এবং ক্লাব ইলেক্ট্রো।

এরকম আয়োজনের জন্য ডিপিডিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে ইইই বিভাগ এবং সিআরআই এর পরিচালক অধ্যাপক শাহরুখ আদনান খান বলেন, প্রযুক্তি খাতে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে কানাডিয়ান ইউনিভার্সিটি এবং তড়িৎ কৌশল বিভাগ বদ্ধ পরিকর। সেই সাথে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি করতে ভবিষ্যতে এমন প্রশিক্ষণের আয়োজন অব্যাহত রাখবো আমরা। 

আয়োজনে আরও উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সহকারী অধ্যাপক এস এম তাসমিহ আহসান, প্রভাষক সাদবিরুল হাসান, প্রভাষক আমানাত হোসেন, এবং টেকনিক্যাল অফিসার জনাব সিদ্দিক। 

শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬
রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬