অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

০৬ অক্টোবর ২০২২, ০৮:১১ PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

রাজধানীর মধ্যবাড্ডায় অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বুধবার সন্ধ্যার দিকে নিজেদের বাসায় নুশরাত জাহান (২১) নামে ওই শিক্ষার্থী অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা।

তিনি জানান, লারা কানাডিয়ান ইউনিভার্সিটিতে বিবিএর প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। পরিবারের সঙ্গে মধ্যবাড্ডা এলাকায় থাকতেন। তার বাবার নাম হুমায়ুন কবির।

আরও পড়ুন: ইডেন ছাত্রীদের অনৈতিক কাজে বাধ্য করার সত্যতা পায়নি তদন্ত কমিটি

এসআই ফাতেমা সিদ্দিকা সোমা আরও জানান, বুধবার (৫ অক্টোবর) রাতে বাসায় অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে লারা অসুস্থ হয়ে পড়েন। পরে তার পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। রাত পৌনে তিনটার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যু সনদে চিকিৎসকরা ‘আননোন বিষক্রিয়ায়’ মৃত্যু বলে উল্লেখ করেছেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, লারা পরিবারের সঙ্গে বাড্ডা আদর্শ নগর এলাকার একটি বাসায় থাকতেন। তার পরিবার জানিয়েছে, তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তবে তার মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হচ্ছে। মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, খোঁজ নেই সহপাঠী ব…
  • ২৫ এপ্রিল ২০২৬
ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ বিএফইউজে-ডিইউজের
  • ২৫ এপ্রিল ২০২৬
সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার পরিকল্পনা, পু…
  • ২৫ এপ্রিল ২০২৬
থানার ভেতরে ছাত্রদলের ‘মব’, প্রতিবাদে ঢাবি শিবিরের বিক্ষোভ …
  • ২৫ এপ্রিল ২০২৬
‘যেদিন গণরুম-গেস্টরুম ফিরবে, সেদিন বুঝবেন কেন জুবায়ের-মোসাদ…
  • ২৫ এপ্রিল ২০২৬
মাওলানা আজহারীর ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন…
  • ২৪ এপ্রিল ২০২৬