কাবাডি চ্যাম্পিয়ন: গবির মেয়েদেরকে হারানোর প্রতিশোধ নিলো ছেলেরা

১৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৯ PM
কাবাডি

কাবাডি © টিডিসি ফটো

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি প্রতিযোগিতা-২২ এর প্রথম আসরেই চ্যাম্পিয়ন স্পোর্টস চ্যাম্প এবং রানার্সআপ হয়েছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি)। ফাইনালের প্রথম ম্যাচে রবিবার (১৮ সেপ্টেম্বর) গবির মেয়েরা রানার্সআপ এবং দ্বিতীয় ম্যাচে ছেলেরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হয় গণ বিশ্ববিদ্যালয় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রমীলা কাবাডি দল। ম্যাচটি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় । শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকা ড্যাফোডিল শেষ পর্যন্ত ৪৫-২২ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। 

দুপুর ৩টায় পুরুষ ইভেন্টও গবির প্রতিপক্ষ ড্যাফোডিল। এই ম্যাচটি ছিল যেন বদলা নেওয়ার ম্যাচ। মেয়েদের হারের মধুর প্রতিশোধ নেয় গণ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা। ৪১-২৩ পয়েন্টে ব্যবধানে স্বর্ণ নিজেদের করে নেয় আলিফ হোসেনের দল। দুই ড্যাফোডিল-গবির লড়াইয়ে শেষ পর্যন্ত পদক ভাগাভাগি করে ক্ষান্ত থাকতে হয় দুই দলেরই।

উল্লেখ, বঙ্গবন্ধু টুর্নামেন্ট ৩য় বারের মতো আয়োজিত হলেও কাবাডি খেলা নতুন যোগ করা হয়েছে। এই ইভেন্টের প্রথম আসরে অংশ নেয় ছেলেদের চারটি গ্রুপে ১৫টি দল এবং মেয়েদের দুইটি গ্রুপে ৮টি দল।

ঢামেকে ছাত্রশিবিরের ৩.৬ কিলোমিটার ‘জুলাই লিগ্যাসি রান’
  • ০৭ আগস্ট ২০২৬
‘গাঁজা-বাবা কি তোর বাপের টাকায় খাই’— বলেই ছাত্রদল সভাপতিকে…
  • ০৭ আগস্ট ২০২৬
চমেকের ইন্টার্ন চিকিৎসকের সমকামিতার তথ্য প্রকাশ্যে, বয়কটের …
  • ০৭ আগস্ট ২০২৬
নারী সহকর্মীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় যুবদল সভাপতি আটক, ভ…
  • ০৭ আগস্ট ২০২৬
শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন—প্রশ্ন রাশেদ খাঁনের
  • ০৭ আগস্ট ২০২৬
ভিডিও কলে পলিটিক্স না করে অফলাইনে আসেন—নুরকে কেন এ কথা বললে…
  • ০৭ আগস্ট ২০২৬