ভাইভা দিয়ে এসে বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা

১৮ সেপ্টেম্বর ২০২২, ০২:০২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

রাজধানীর হাজারীবাগ থানার পশ্চিম ধানমন্ডি এলাকায় এক বিশ্ববিদ্যালয় ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে তিনি চাকরির ভাইভা দিয়েছিলেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে একটার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর নাম তানভীর আরেফিন (২৪)। আরেফিন বেসরকারি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এর পাবলিক রিলেশন এর উপর গ্রাজুয়েশন শেষ করে ইন্টার্ন করছিলেন।

নিহত আরেফিনের মামা আনসারী বলেন, শনিবার সকালে তার একটি ভাইভা ছিল। কিন্তু সে বাসা থেকে বের হয় সকাল দশটায়। সে ইউল‍্যাব বিশ্ববিদ্যালয়ে পাবলিক রিলেশন বিভাগ থেকে লেখাপড়া শেষ করেছে। গতকাল ভাইভা শেষ করে বিকেল তিনটা সাড়ে তিনটার দিকে বাসায় আসে। এসে সে নিজের রুমেই ছিল, কিন্তু সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত তার রুমের দরজা খোলা ছিল। পরে সে সবার অজান্তেই দরজা লাগিয়ে দেয়। এরপর রাতে তাকে ডাকাডাকি করা হলেও দরজা খুলে না। পরে দরজা ভেঙে ঢুকে দেখতে পাই, সে ফ্যানের সঙ্গে বিছানার চাদর গলায় পেচিয়ে ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা অবগত আছে। তবে কী কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছু বলতে পারেনি পরিবার।

ঢামেকে ছাত্রশিবিরের ৩.৬ কিলোমিটার ‘জুলাই লিগ্যাসি রান’
  • ০৭ আগস্ট ২০২৬
‘গাঁজা-বাবা কি তোর বাপের টাকায় খাই’— বলেই ছাত্রদল সভাপতিকে…
  • ০৭ আগস্ট ২০২৬
চমেকের ইন্টার্ন চিকিৎসকের সমকামিতার তথ্য প্রকাশ্যে, বয়কটের …
  • ০৭ আগস্ট ২০২৬
নারী সহকর্মীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় যুবদল সভাপতি আটক, ভ…
  • ০৭ আগস্ট ২০২৬
শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন—প্রশ্ন রাশেদ খাঁনের
  • ০৭ আগস্ট ২০২৬
ভিডিও কলে পলিটিক্স না করে অফলাইনে আসেন—নুরকে কেন এ কথা বললে…
  • ০৭ আগস্ট ২০২৬