দুর্দান্ত জয়ে কাবাডির দুই ইভেন্টের ফাইনালে গণ বিশ্ববিদ্যালয়

১৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:১৪ PM
গণ বিশ্ববিদ্যালয় কাবাডি দল

গণ বিশ্ববিদ্যালয় কাবাডি দল © টিডিসি ফটো

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-২০২২ এর ৩য় আসরে, দুর্দান্ত জয়ে কাবাডির পুরুষ এবং নারী দুই ইভেন্টেরই ফাইনালে উঠেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি)। সেমিফাইনালে তারা হারিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)কে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সেমিফাইনালে নারী কাবাডি দল এবং দুপুরে পুরুষ কাবাডি দল দুই প্রতিপক্ষকে বিধ্বস্ত করে ফাইনালের টিকেট কেটে নেয়।

এদিন, সকাল ১০ টায় প্রমীলা কাবাডিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কে ১৩-৪৮ ব্যবধানে উড়িয়ে দেয় শারাবান তহুরার দল। পরবর্তী ম্যাচে দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কে ৩১-৮৮ ব্যবধানের জয়ে রীতিমতো তুলোধোনা করে নিজেদের জাত চেনায় গণ বিশ্ববিদ্যালয়। 

আরও পড়ুন: আইএসও সনদ পেলো অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল

আগামীকাল (১৮ সেপ্টেম্বর) ফাইনালের প্রথম ম্যাচে আমেরিকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর মাঠে সকাল ১০টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রমীলা কাবাডি দলের সঙ্গে লড়বে গবির প্রমীলা কাবাডি দল এবং দুপুর ২টায় ছেলেদের ফাইনাল ম্যাচে গণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে লড়বে আজ দুপুর দুইটায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর মধ্যকার খেলায় জয়ী দল।

চাকরির কথা বলে তরুণীদের আটকে রেখে পর্নোগ্রাফি তৈরি, স্বামী-…
  • ০৭ আগস্ট ২০২৬
অন্তত ২০ ছাত্রীর ‘আপত্তিকর’ ছবি তুলে প্রেমিককে পাঠিয়েছেন ঐশ…
  • ০৭ আগস্ট ২০২৬
স্কুলের নামফলক থেকে বাদ গেল প্রতিষ্ঠাতা ভাসানীর নাম
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাইয়ে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছেন ২৩ হাজার চাকরিজীবী 
  • ০৭ আগস্ট ২০২৬
ধরা পড়ে যা বললেন প্রবাসী প্রেমিককে মেয়েদের ছবি পাঠানো সেই ই…
  • ০৭ আগস্ট ২০২৬
কবি নজরুল কলেজে ৪ কোটি ৬৯ লাখ টাকার বাজেট, বেতন-ভাতায় সর্বো…
  • ০৭ আগস্ট ২০২৬