এআইইউবিতে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন

১৬ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৯ PM
এআইইউবি

এআইইউবি © টিডিসি ফটো

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) ২০২২-২৩ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় এ অরিয়েন্টশন। 

অরিয়েন্টশনে নবীন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় বিভিন্ন অনুষদের ৬টি সেশন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অবহিত করা হয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম-নীতি সম্পর্কে।

নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন। তিনি নবীন শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন এবং তাদের শিক্ষাজীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন। 

আরও পড়ুন: ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি রয়েছে নাগরিকত্বের সুযোগ

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের প্রতি যত্নশীল মনোভাব সর্ম্পকে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষিকাসহ বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।    

ট্যাগ: এআইইউবি
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬