বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ হলে মৌলবাদের উত্থান হবে: ছাত্রদল

১৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৪ PM
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন © সংগৃহীত

রাজনীতি করা ব্যক্তির সাংবিধানিক অধিকার তাই শিক্ষাপ্রতিষ্ঠান ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতাকর্মীরা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

ছাত্রদলের নেতারা জানান, রাজনীতি নিয়ে সচেতন হওয়া প্রত্যেকটি মানুষের জন্য জরুরি। বিশেষ করে শিক্ষার্থীরা আমাদের দেশের জন্য ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে উঠবে। এ অবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

আরও পড়ুন: কৃষি গুচ্ছে পাস করেছেন ৩০ হাজারের বেশি শিক্ষার্থী

ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ইউজিসির নীতিমালায় ছাত্র সংগঠন করা যাবে না এমন কিছু বলা হয়নি।

বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা জানান, ক্রিয়াশীল ছাত্ররাজনীতি ধ্বংসের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এক শ্রেণির নতজনু, প্রভুভক্ত, আত্মকেন্দ্রীক মানুষ। বর্তমান প্রজন্ম রাজনৈতিক ভাবে অসচেতন হলে দেশে দুর্নীতি, লুটপাট, ভয়ের সংস্কৃতি, বিচারহীনতা বৃদ্ধির পাশাপাশি, নতুন নেতৃত্ব সৃষ্টির অভাবে দেশ একসময় বিদেশি প্রভু নির্ভর অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে প্রগতিশীল রাজনৈতিক দর্শনের চর্চা না হলে, এক ধরনের মৌলবাদী-সন্ত্রাসী সংগঠনের উত্থান হওয়ারও ঝুকি রয়ে যায়। 

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জহিরুল হক সাইমুন প্রমুখ।

৪৭তম বিসিএসের জেনারেল ক্যাডারের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রক…
  • ২১ এপ্রিল ২০২৬
ক্যাম্পাসের অপরিপক্ব ফল সংগ্রহে রাবি প্রশাসনের নিষেধাজ্ঞা: …
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসির প্রথম পরীক্ষায় দুই জেলায় চার কেন্দ্রে আকস্মিক পরিদর…
  • ২১ এপ্রিল ২০২৬
নওগাঁয় ৪ খুন: সন্দেহভাজন ভাগনে আটক
  • ২১ এপ্রিল ২০২৬
জাবিতে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের নিয়োগ-পদায়নের দা…
  • ২১ এপ্রিল ২০২৬