নারীদের জন্য দেশের বৃহত্তম ‘উইম্যান্স জব ফেয়ার’ আয়োজন করছে এটিবি জবস

১০ জুন ২০২৬, ০৬:০২ PM , আপডেট: ১১ জুন ২০২৬, ০৫:১২ PM
ওম্যান্স জব ফেয়ার-২০২৬

ওম্যান্স জব ফেয়ার-২০২৬ © সংগৃহীত

নারীদের কর্মসংস্থান, ক্যারিয়ার বিকাশ এবং পেশাগত নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগ সৃষ্টি করতে আগামী ১৯ জুন রাজধানীর গুলশানের এলিট কনভেনশন হলে অনুষ্ঠিত হবে ‘এটিবি জবস প্রেসেন্টস ‘উইম্যান্স জব ফেয়ার-২০২৬’।

আয়োজনটির টাইটেল পার্টনার হিসেবে রয়েছে ‘ক্যারিয়ার হাব–পাওয়ার্ড বাই ব্র্যাক’ এবং ওম্যান এমপাওয়ারমেন্ট পার্টনার হিসেবে যুক্ত রয়েছে এসএমসি। আয়োজকদের প্রত্যাশা, এ মেলায় ৫ হাজারের বেশি নারী চাকরিপ্রার্থী এবং দেশি-বিদেশি ৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেবে।

ইতোমধ্যে বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ও স্বনামধন্য প্রতিষ্ঠান তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আড়ং, কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসি, এসটিএস গ্রুপ, সাজিদা ফাউন্ডেশন, আইফার্মার, সিনজেনটা বাংলাদেশ, কিউএ হারবার লিমিটেড, হামীম গ্রুপ, গেট লেভারেজ, অগমেডিক্স বাংলাদেশ, আরাজ বাংলাদেশ, জব বুস্টার বাংলাদেশ, জেনভ বিপিও, ফাইবার@হোম, ওয়েন্ড, ওয়ান্ডার ওম্যান, সানম্যান গ্রুপ, নিপ্পন কোয়েই বাংলাদেশ লিমিটেড এবং জৌলুস পাওয়ার লিমিটেড। পাশাপাশি ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে জেট্রো, জেবিসিসিআই, কিমোনোভা, ব্রিওনা, জয়া স্যানিটারি ন্যাপকিন, এসএমসি প্লাস এবং তাকুমি–অ্যা জাপানিজ রেস্টুরেন্ট।

এ ছাড়া আরও অনেক প্রতিষ্ঠান নারী ট্যালেন্ট নিয়োগ এবং দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নেবে। চাকরির সুযোগের পাশাপাশি মেলায় থাকবে ক্যারিয়ার পরামর্শ, সরাসরি সাক্ষাৎকার, বিভিন্ন কর্মশালা, পেশাগত নেটওয়ার্কিংয়ের সুযোগ এবং বিশেষ এক্সপেরিয়েন্স জোন। অংশগ্রহণকারীরা জাপানের ঐতিহ্যবাহী কিমোনো পরিধানের অভিজ্ঞতা, জাপানি খাবার, সেলফি কর্নার এবং ব্রেস্টফিডিং জোনসহ নানা সুবিধা উপভোগ করতে পারবেন। 

আয়োজকদের মতে, বাংলাদেশের শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং দক্ষ নারী পেশাজীবীদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে এই আয়োজন দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।  

গাজীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রায় কৃতী শিক্ষার্থীদের সং…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9