সুপারিনটেনডেন্ট নিয়োগে আবেদন চলছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি ‘সুপারিনটেনডেন্ট’ পদে কর্মী নিয়োগে ৬ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ মে থেকেই শুরু হয়েছে—চলবে ২১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইসলামী ব্যাংক ফাউন্ডেশন;
পদের নাম: সুপারিনটেনডেন্ট (পুরুষ);
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: চুক্তিভিত্তিক;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: আরএফএল গ্রুপে বিভিন্ন পদে চাকরি, পদসংখ্যা ৮০, আবেদন এইচএসসি পাসেই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ৪৫-৬৫ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: শিফট সুপারভাইজার নিয়োগ দেবে ডেকো ফুডস, কর্মস্থল ঢাকা
আবেদনের যোগ্যতা—
*এমবিবিএস/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*এমবিবিএসসহ আর্মি মেডিকেল কোর থেকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ও তদূর্ধ্ব পর্যায়ের যোগ্যতা সম্পন্ন প্রার্থী/ডিজি হেলথ ও সিভিল সার্জন থেকে অবসরপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;
*সংশ্লিষ্ট কাজের ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: সুপারভাইজার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২১ মে ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম