সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি আকিজ গ্রুপে, পদায়ন ৮ জেলায়

২৮ এপ্রিল ২০২৬, ০২:০৯ PM , আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ০২:১০ PM
হিসাবরক্ষণ কর্মকর্তা ও স্টোর অফিসার নিয়োগ দেবে আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড

হিসাবরক্ষণ কর্মকর্তা ও স্টোর অফিসার নিয়োগ দেবে আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘হিসাবরক্ষণ কর্মকর্তা’ ও ‘স্টোর অফিসার’ পদে কর্মী নিয়োগে ২৮ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে এ নিয়োগ। আগ্রহী প্রার্থীদের আগামী ২ ও ৪ মে সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড (আকিজ গ্রুপ);

পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা ও স্টোর অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ২০,০০০ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সন্তানের জন্য শিক্ষা সহায়তা সুবিধা, চিকিৎসা সুবিধা, উৎসব বোনাস, মিনিট ও ইন্টারনেট বান্ডেল, শুধু কর্মীর জন্য একক আবাসন সুবিধা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা; 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, লালমনিরহাট, নেত্রকোনা, নীলফামারী, পাবনা, রংপুর;

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: আরএফএল গ্রুপে বিভিন্ন পদে চাকরি, পদসংখ্যা ৮০, আবেদন এইচএসসি পাসেই

আবেদনের যোগ্যতা—

*হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি/অ্যাকাউন্টিংয়ে এমবিএস ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার ও সফটওয়্যার ব্যবহারে দক্ষতা থাকতে হবে;

*সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

আরও পড়ুন: সরাসরি ভাইভা দিয়ে চাকরি আবুল খায়ের গ্রুপে, নেবে অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের ‘হিসাবরক্ষণ কর্মকর্তা ‘ পদের জন্য ৯টা ৩০ মিনিটে এবং ‘স্টোর অফিসার’ পদের জন্য ২টা ৩০ মিনিটে সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি উপস্থিত হতে হবে; 

মৌখিক পরীক্ষার স্থান ও তারিখ—

ঢাকা: আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ (নিচতলা), ২ বড় মগবাজার, ঢাকা;

তারিখ: আগামী ২ মে ২০২৬; 

যশোর: আদ-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ, পুলেরহাট, যশোর;

তারিখ: আগামী ৪ মে ২০২৬; 

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: বিডিজবস ডটকম

দেশের ৩০ শতাংশ শিক্ষার্থী জীবনভর ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়ার কথ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘ব্রো’ ডাকা নিয়ে সংঘর্ষে জড়ালেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যাল…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
যশোরের অভয়নগরে মাদক বিক্রিতে বাধা, ছাত্রদল নেতা ছুরিকাহত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অসহযোগিতার পরও ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশের তারিখ জানাল বোর্ড
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দিল্লিতে মণিপুরী সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9