অভিজ্ঞতা ছাড়াই চাকরি স্যামসাংয়ে, বয়স ২১ হলেই আবেদন

১৪ জুন ২০২৫, ০৩:২৬ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০১:০১ PM
গবেষণা বিশ্লেষক নিয়োগে আবেদন চলছে স্যামসাংয়ে

গবেষণা বিশ্লেষক নিয়োগে আবেদন চলছে স্যামসাংয়ে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রযুক্তিপ্রতিষ্ঠান স্যামসাং আরঅ্যান্ডডি ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘গবেষণা বিশ্লেষক’ পদে কর্মী নিয়োগে ১৩ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্ত। আবেদন ১৩ জুন থেকেই  শুরু হয়েছে—চলবে ২৫ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়মিত বেতনের বাইরেও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানা সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা। 

প্রতিষ্ঠানের নাম: স্যামসাং আরঅ্যান্ডডি ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড; 

পদের নাম: গবেষণা বিশ্লেষক; 

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

আরও পড়ুন: অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবাসন-যাতায়াতসহ দেবে নানা সুবিধা

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর বয়স: ২১-৩০ বছরের মধ্যে হতে হবে;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: ঢাকা;

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আরও পড়ুন: এক্সিকিউটিভ নিয়োগ দেবে যমুনা গ্রুপ, আবেদন অনলাইনে

আবেদনের যোগ্যতা—

*কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে;

*স্মার্টফোন, ট্যাবলেট, টিভি, ক্যামেরা ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসবিষয়ক ধারণা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ জুন ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬