মীনা বাজার নিয়োগ দেবে ক্যাশিয়ার, পদ ৫০

০২ জুন ২০২৫, ০২:২৫ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৯:১২ PM
ক্যাশিয়ার/সেলসম্যান নিয়োগে আবেদন চলছে মীনা বাজারে

ক্যাশিয়ার/সেলসম্যান নিয়োগে আবেদন চলছে মীনা বাজারে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় সুপারশপ মীনা বাজার। প্রতিষ্ঠানটি ঢাকার বিভিন্ন আউটলেটে ‘ক্যাশিয়ার/সেলসম্যান’ পদে ৫০ কর্মী নিয়োগে রবিবার (১ জুন) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার;

পদের নাম: ক্যাশিয়ার/সেলসম্যান; 

পদসংখ্যা: ৫০টি; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ৮,০০০-১০,০০০ টাকা;

আরও পড়ুন: যমুনা গ্রুপ নিয়োগ দেবে এক্সিকিউটিভ, পদ ১০০

অন্যান্য সুযোগ-সুবিধা: উপস্থিতি ও খাবারের ভাতা ১০০০ টাকা, সেলস ইনসেনটিভ, উৎসব ভাতা বছরে ২টি, বার্ষিক বেতন বৃদ্ধি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: ঢাকার বাড্ডা, বনশ্রী, বসুন্ধরা, ধানমন্ডি, খিলক্ষেত, উত্তরা;

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই ট্রেইনি এক্সিকিউটিভ নেবে আরএফএল গ্রুপ, পদ ৪০

আবেদনের যোগ্যতা—

*অন্যূন এসএসসি পাস হতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে;

*ক্যাশ কাউন্টার পরিচালনাবিষয়ক জ্ঞান থাকতে হবে;

আরও পড়ুন: মিনিস্টার হাই-টেক পার্কে চাকরি, পদ ৫০

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ জুন ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরা…
  • ১৪ মার্চ ২০২৬
যশোরের নওয়াপাড়ার কাঠপট্টিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে…
  • ১৪ মার্চ ২০২৬
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে আন্দোলননের …
  • ১৪ মার্চ ২০২৬
নওগাঁয় ঘর থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ১৪ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ: পানি কি হয়ে উঠেছে যুদ্ধের অস্ত্র?
  • ১৪ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সারজিস আলমের
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081