প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের ফল ২৪ ডিসেম্বরের মধ্যে

০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
প্রাথমিকের লোগো

প্রাথমিকের লোগো © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষার ফল আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। গতকাল শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়া এক ঘণ্টার এ পরীক্ষা (এমসিকিউ) বেলা ১১টায় শেষ হয়। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ১০ কার্যদিবসের মধ্যে প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। সে হিসেবে আগামী রবিবারের (২৪ ডিসেম্বর) মধ্যে প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের সিদ্ধান্ত হলো পরীক্ষা শেষ হওয়ার কার্যদিবসের মধ্যে ফল প্রকাশ করার। আশা করছি এই সময়সীমা শেষ হওয়ার আগেই ফল প্রকাশ করতে পারব।

প্রসঙ্গত, প্রথম ধাপে রংপুর, সিলেট, বরিশাল বিভাগের ১৮ জেলায় একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।জেলাগুলো হলো— রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার। এসব জেলায় মোট কেন্দ্র ৫৩৫টি আর পরীক্ষার কক্ষ সংখ্যা আট হাজার ১৮৬টি।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬