প্রাথমিকের প্রথম ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৪ নভেম্বর

১২ অক্টোবর ২০২৩, ০৭:৫৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
প্রতীকী

প্রতীকী © ফাইল ছবি

চলতি বছরের আগামী ২৪ নভেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হবে। এ ধাপে বরিশাল, সিলেট ও রংপুর জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী ২৪ নভেম্বর প্রথম ধাপের এ পরীক্ষা আয়োজনে কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন। যদি কোনো অনাকাক্ষিত ঘটনা না ঘটে, তাহলে ২৪ তারিখই পরীক্ষা হবে। আগামী সপ্তাহে অধিদপ্তরের একটি সভা রয়েছে। সেই সভার পর আনুষ্ঠানিকভাবে পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে।

গত ২৪ মার্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে প্রথম ধাপের আবেদন শেষ হয়। ছয়মাস পার হলেও নিয়োগ পরীক্ষা নিয়ে কোনো সুখবর দিতে পারছিল না কর্তৃপক্ষ। মূলত অর্থ ছাড় নিয়ে দেখা দেয় জটিলতা। পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে যে খরচ, তা জোগাতে অর্থ মন্ত্রণালয়ের সায় মিলছিল না।

আরও পড়ুন: প্রাথমিকে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষকের পদ সৃজন হচ্ছে

অবশেষে গত সেপ্টেম্বর মাসে সেই জটিলতা কেটেছে। অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি পাওয়ার পর প্রাথমিকের নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ ধাপে আবেদনের শেষ সময় ছিল ২৪ মার্চ। প্রথম ধাপে আবেদন জমা পড়ে ৩ লাখ ৬০ হাজার ৭০০টি। দ্বিতীয় ধাপে ২৩ মার্চ ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এ ধাপের আবেদনের শেষ সময় ছিল ১৪ এপ্রিল। দ্বিতীয় ধাপে আবেদন করেন ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ জন। এরপর ১৮ জুন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এ ধাপে আবেদন শেষ হয় গত ৮ জুলাই। তৃতীয় ধাপে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৪০ হাজারের কিছু বেশি।

ভাঙ্গুড়ায় ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতার ছেলে আটক
  • ১৩ আগস্ট ২০২৬
উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা
  • ১৩ আগস্ট ২০২৬
হামে আরও পাঁচজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯০০ ছুঁইছুঁই
  • ১৩ আগস্ট ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত রবিবার
  • ১৩ আগস্ট ২০২৬
নিম্নমানের ইটে ব্রিজের সংযোগ সড়ক নির্মাণের অভিযোগ
  • ১৩ আগস্ট ২০২৬
জেন্টল পার্ক নিয়োগ দেবে ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার, আবেদন …
  • ১৩ আগস্ট ২০২৬