স্কুল ছুটি দিয়ে প্রতিমন্ত্রীর ছেলের বউভাতে তিন উপজেলার শিক্ষকেরা

০৮ জানুয়ারি ২০২৩, ০৭:৫০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
কুড়িগ্রামে স্কুল ছুটি দিয়ে প্রতিমন্ত্রীর ছেলের বউভাতে অংশ নেন শিক্ষকেরা

কুড়িগ্রামে স্কুল ছুটি দিয়ে প্রতিমন্ত্রীর ছেলের বউভাতে অংশ নেন শিক্ষকেরা © সংগৃহীত

কুড়িগ্রাম জেলার চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর উপজেলার বিদ্যালয়গুলো ছুটি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের ছেলের বউভাতের অনুষ্ঠানে অংশ নেন শিক্ষকেরা। শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান শিক্ষকদের সংরক্ষিত ছুটি থেকে এই ছুটি দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুড়িগ্রাম-৪ (রৌমারী, চর রাজিবপুর ও চিলমারী) আসনের সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন । রোববার (৮ জানুয়ারি) রৌমারী উপজেলায় নিজ বাড়িতে প্রতিমন্ত্রীর ছেলে সাফায়েত বিন জাকিরের বউভাত অনুষ্ঠিত হয়।

সেখানে শিক্ষকদের পাশাপাশি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও তিন উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চিলমারী উপজেলার কয়েকটি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান সকালের দিকে কিছু সময় খোলা থাকলেও পরে বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন শিক্ষকরা।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, প্রধান শিক্ষকদের হাতে বছরে তিন দিন সংরক্ষিত ছুটি থাকে। তাঁরা সেখান থেকে রোববার বিদ্যালয় ছুটি দিয়েছেন। কারণ হিসেবে অতিরিক্ত শীত ও শিশুশিক্ষার্থীদের অসুস্থতার কথা বলেছেন। মন্ত্রীর ছেলের বিয়ের দাওয়াত সম্পর্কে তিনি বলেন, বিদ্যালয় বন্ধ থাকলে শিক্ষকেরা যেকোনো দাওয়াতে যেতে পারেন। তিনি নিজেও ওই দাওয়াতে গিয়েছিলেন।

এ বিষয়ে জানতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

শিশু রামিসা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতির আপিলের রায় আজ
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
  • ১৭ নভেম্বর ২০২৬
দিনাজপুরে শীত শুরু, তাপমাত্রা নামল ১৮ ডিগ্রিতে
  • ১৭ নভেম্বর ২০২৬
ইসলামিক ফাউন্ডেশনে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তির সুযোগ
  • ১৭ নভেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুই জেলার যেসব এলাকায়
  • ১৭ নভেম্বর ২০২৬
চলচ্চিত্রের সম্মিলিত প্ল্যাটফর্ম ছাড়ছেন জয় চৌধুরী
  • ১৭ নভেম্বর ২০২৬