মামলা থাকলে বদলি হতে পারবেন না শিক্ষকরা

০৭ অক্টোবর ২০২২, ০৯:২০ PM
ক্লাস নিচ্ছেন প্রাথমিক শিক্ষক

ক্লাস নিচ্ছেন প্রাথমিক শিক্ষক © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেসব শিক্ষকদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের বদলি না করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (৬ অক্টোবর) অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি বছরের ১৫ সেপ্টেম্বর থেকে শিক্ষকদের কাছ থেকে একই উপজেলার মধ্যে অনলাইনে বদলির আবেদন গ্রহণ করা হচ্ছে। এ বদলি কার্যক্রমে যেসব শিক্ষক পদে মামলা আছে বা স্থগিতাদেশ হয়েছে এরূপ পদে বদলি করা হলে পরবর্তীতে আইনগত জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাই যেসব শিক্ষক পদে মামলা চলমান বা স্থগিতাদেশ রয়েছে এরূপ পদে বদলি কার্যক্রম গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬টি। এসব বিদ্যালয়ে শিক্ষক আছেন প্রায় পৌনে ৪ লাখ। এখন নতুন করে আরও ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম চলছে।

আলোচিত সেই বিজ্ঞান শিক্ষক মারা গেছেন
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবিতে সরাসরি উপস্থিত হয়ে প্রথমবর্ষে শিক্ষার্থীদের ভর্তি শু…
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবির হল ক্যান্টিনে খাবারে মিলল জীবিত পোকা
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজধানীতে সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের
  • ০৬ এপ্রিল ২০২৬
ধর্ষণের অভিযোগ ওঠার পর বিএনপির ওয়ার্ড সভাপতির পদ স্থগিত
  • ০৬ এপ্রিল ২০২৬
সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬