অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলিতে কমিটি

২৬ ডিসেম্বর ২০২০, ০৫:৪৩ PM

© লোগো

অনলাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি কার্যক্রম চালু করতে কমিটি গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। ২৩ ডিসেম্বর (বুধবার) অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত এক আদেশে এই কমিটি গঠন করা হয়।

চার সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে পরিচালক (আইএমডি) মো. বদিয়ার রহমানকে। কমিটির অন্যদের মধ্যে সদস্য থাকবেন উপ-পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি। এছাড়া সদস্য সচিব থাকবেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের শিক্ষা অফিসার (এমআইডি) মো. শরীফ উল ইসলাম।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হয়রানি ও বদলি কার্যক্রম দুর্নীতিমুক্ত করতে গত অক্টোবর থেকে অনলাইনে বদলি শুরু করার ছিল। কিন্তু করোনার পরিস্থিতিতে তা পিছিয়ে যায়।

স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর, হাসপাতা…
  • ১১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে জাতীয় সংসদ
  • ১১ আগস্ট ২০২৬
১৩ শিক্ষকের ১৩ পরীক্ষার্থী, পাস করেনি কেউ
  • ১১ আগস্ট ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নায়েম পরিচাল…
  • ১১ আগস্ট ২০২৬
২২৬ মাদ্রাসার প্রধানকে শোকজ শিক্ষা বোর্ডের, দেখুন তালিকা
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ বাতিল চেয়ে ইউএনও অফিস ভাঙচুর
  • ১১ আগস্ট ২০২৬