প্রাথমিকেও ১৬ জানুয়ারি পর্যন্ত ছুটি বাড়ল

১৮ ডিসেম্বর ২০২০, ০৩:২৬ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

চলমান করোনাভাইরাসের কারণে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের ছুটি আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চলমান ছুটি আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ছুটি বাড়ানোর বিজ্ঞপ্তিতে আমাদের সচিব মহোদয় স্বাক্ষর করেছেন। কিছুক্ষণের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর বিষয়ে জানানো হয়।

প্রসঙ্গত, দেশে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এর পর দফায় দফায় ছুটি বাড়িয়ে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। কিন্তু নতুন করে আবারও আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত এ ছুটি বৃদ্ধি করা হলো।

স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর, হাসপাতা…
  • ১১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে জাতীয় সংসদ
  • ১১ আগস্ট ২০২৬
১৩ শিক্ষকের ১৩ পরীক্ষার্থী, পাস করেনি কেউ
  • ১১ আগস্ট ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নায়েম পরিচাল…
  • ১১ আগস্ট ২০২৬
২২৬ মাদ্রাসার প্রধানকে শোকজ শিক্ষা বোর্ডের, দেখুন তালিকা
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ বাতিল চেয়ে ইউএনও অফিস ভাঙচুর
  • ১১ আগস্ট ২০২৬