চাকরি স্থায়ীকরণে যেসব তথ্য পাঠাতে হবে প্রাথমিক শিক্ষক-কর্মচারীদের

০১ নভেম্বর ২০২০, ০৮:১১ PM

© ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়রে শিক্ষকসহ মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণে নতুন করে তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। রোববার (১ নভেম্বর) এ সংক্রান্ত অফিস আদেশ পাঠানো হয়।

আদেশে বলা হয়, মাঠ পর্যায়ের বিভিন্ন দফতর থেকে বিভিন্ন সময় কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের জন্য বিচ্ছিন্নভাবে অসম্পূর্ণ তথ্যসহ পত্র পাওয়া যায়। তাছাড়া বিচ্ছিন্নভাবে পাওয়া পত্রে এক একজন করে কর্মচারীর চাকরি স্থায়ীকরণ করা তাৎক্ষণিকভাবে সম্ভব হয় না।

এমতাবস্থায় মাঠ পর্যায়ের দফতরগুলোতে রাজস্ব খাতে নিয়োগ পাওয়া যে সকল কর্মচারীর চাকরির মেয়াদ দুই বছর অতিক্রান্ত হওয়ার পর এখনও চাকরি স্থায়ীকরণ করা হয়নি তাদের চাকরি স্থায়ী করণের জন্য তথ্য পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

চাকরি স্থায়ী করতে যেসব তথ্য পাঠাতে হবে:
১) কর্মচারীর আবেদন
২) চাকরির খতিয়ান বইয়ের সত্যায়িত ফটোকপি।
৩) বিগত দুই বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর)।
৪) নিয়োগপত্র ও যোগদানপত্রের সত্যায়িত ফটোকপি।
৫) বিভাগীয়/ফৌজদারি/দুদকের মামলা সংক্রান্ত তথ্য
৬) সন্তোষজনক চাকরির প্রত্যায়ন।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬