প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজির যোগদান

২১ অক্টোবর ২০২০, ১০:০০ PM
আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম

আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম © টিডিসি ফটো

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম কর্মস্থলে যোগদান করেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করেছেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এর আগে সোমবার (১৯ অক্টোবর) মনসুরুল আলমকে মহাপরিচালক (গ্রেড-১) পদে পদোন্নতি দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে মনসুরুল আলম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

বিসিএস প্রশাসন ক্যাডারের ৮৬ ব্যাচের কর্মকর্তা আলমগীর এর আগে পরিবেশ ও বন মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্ব পালন করেছেন। আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম মন্ত্রণালয়ে বিদ্যালয় শাখা দেখতেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, জন্ম চট্টগ্রাম জেলাতেই।

চাকরির বয়স শেষ হওয়ায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. ফসিউল্লাহ গত ১৪ সেপ্টেম্বর অবসর-উত্তর ছুটিতে যান। মহাপরিচালক পদায়ন না হওয়া পর্যন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ আর্থিক ক্ষমতাসহ মহাপরিচালকের সার্বিক দায়িত্ব দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

চলতি বছরের ১৯ জানুয়ারি অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগ দেন ফসিউল্লাহ। এর আগে তিনি বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) পরিচালকের দায়িত্ব পালন করেন। বিসিএস নবম ব্যাচে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন ফসিউল্লাহ। তাকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে অবসর উত্তর ছুটিতে পাঠানো হয়।

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যে…
  • ১১ আগস্ট ২০২৬
বিএসি চেয়ারম্যানের সাথে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদ…
  • ১১ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়া সিরিজের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ
  • ১১ আগস্ট ২০২৬
নিয়োগ পরীক্ষায় প্রক্সি ঠেকাতে সরকারের ১২ নির্দেশনা
  • ১১ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি: খুলনা বিভাগের সেরা ২০ কলেজ
  • ১১ আগস্ট ২০২৬
ইবির নতুন প্রধান প্রকৌশলী আব্দুল মালেক
  • ১১ আগস্ট ২০২৬