উপজেলা শিক্ষা কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

২১ অক্টোবর ২০২০, ১০:৪০ AM
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আক্তারুজ্জামান মিলন

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আক্তারুজ্জামান মিলন © টিডিসি ফটো

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আক্তারুজ্জামান মিলনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক জরুরি বার্তায় বৃহস্পতিবারের মধ্যে তাকে ভোলা জেলার লালমোহন উপজেলায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বহুল আলোচিত শিক্ষা কর্মকর্তা মো. আক্তারুজ্জামানের বিরুদ্ধে ২০১৯-২০ অর্থবছরে শিক্ষা অধিদপ্তরের দেওয়া বরাদ্দের অর্থ বিদ্যালয়গুলোর অনুকূলে ছাড় করার ক্ষেত্রে প্রায় অর্ধ কোটি টাকা ঘুষ আদায়ের অভিযোগ ওঠে।

এসময় হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাইসহ অসংখ্য প্রধান শিক্ষক ঘুষ আদায়ের বিষয়ে সরাসরি শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মুখ খোলেন।

এর আগে ২০১৮-১৯ অর্থবছরে স্লিপ খাতের বরাদ্দ থেকে ডিজিটাল হাজিরা মেশিন সরবরাহের অজুহাতে আলোচিত ওই কর্মকর্তা ১৯১টি বিদ্যালয়ের তরফ থেকে ২৭ লাখ টাকা অর্থ হাতিয়ে নেন বলেও অভিযোগ রয়েছে।

আরও অভিযোগ রয়েছে, শ্যামনগর উপজেলার সাবেক ও বর্তমান কিছু শিক্ষক নেতার সহায়তা নিয়ে এ শিক্ষা কর্মকর্তা গত তিন বছরে কোটি টাকা আত্মসাৎ করেছেন। এক ব্যবসায়ী শিক্ষক নেতার সঙ্গে যোগসাজশে আক্তারুজ্জামান গত তিন বছরে শ্যামনগর উপজেলায় শিক্ষকদের বদলি বাণিজ্যের সুযোগ নিয়ে আরও প্রায় অর্ধ কোটি টাকা বাণিজ্য করেছেন।

আ. লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে বগুড়ার বিএনপি নেতা ব…
  • ২৬ নভেম্বর ২০২৬
প্রভাষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, আবেদন শেষ ১৭ ডিসেম্বর
  • ২৬ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত না ভাবা তাওছিব যেভাবে ছ…
  • ২৬ নভেম্বর ২০২৬
সাবেক স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
  • ২৬ নভেম্বর ২০২৬
রাতভর পার্কিংয়ে ছিল বাস, ভোরে পুড়ে ছাই
  • ২৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-সিলেটে জনবল নিয়োগ, আবেদন করতে পারবে ৪ জেলার স্থায়ী…
  • ২৬ নভেম্বর ২০২৬