কর্মস্থলে অনুপস্থিতদের তালিকা চেয়েছে গণশিক্ষা মন্ত্রণালয়

৩০ এপ্রিল ২০২০, ০৮:৪১ AM

করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের নির্দেশ অমান্য করে যেসব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, তাদের নামের তালিকা চেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালকের কাছে পাঠানো চিঠিতে এ তালিকা চাওয়া হয়।

চিঠিতে বলা হয়, ‘করোনার সংক্রমণ রোধে এবং এর প্রাদুর্ভাবজনিত যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে সার্বিক সহযোগিতা করতে মন্ত্রণালয়ের আওতাধীন সকল কর্মকর্তা-কর্মচারীর স্ব স্ব কর্মস্থলে অবস্থান নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল।’

এই নির্দেশনার পরও যেসব কর্মকর্তা-কর্মচারী নিজ কর্মস্থলে উপস্থিত নেই, তাদের তালিকা তৈরি করে গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে দুই মহাপরিচালককে অনুরোধ করা হয়েছে।

গত ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের নিজ কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬