প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক 

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ PM , আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক © সংগৃহীত

সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের বিষয়ে সভা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৈঠকে নিয়োগপত্র প্রাপ্তি বিষয়ে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানানো হয়।

বৈঠকে বলা হয়, ১ অক্টোবর পর্যন্ত সময়ে উত্তীর্ণ প্রার্থীদের কেউ নিয়োগপত্র না পেলে তা পরবর্তীতে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগপত্র প্রেরণ করা হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন/ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া।

শিক্ষামন্ত্রী শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হয়ে কাজ করার তাগিদ দেন।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মিজ জেসমিন নাহার, অতিরিক্ত সচিব মনোয়ারা ইশরাত, অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌস-সহ সসংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে খাল থেকে বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য অপসারণ শুরু করে…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
১৯তম বিজেএসের প্রাথমিক পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ধ্বংসস্তূপেই সেবা দিলেন মিরপুরের সেই ক্লিনিকের কর্মীরা
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সভায় বসতে যাচ্ছে মন্ত্রণালয়
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬