দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা, ১১ শিক্ষককে শোকজ

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ PM
হরিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লাতুরিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়

হরিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লাতুরিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় © টিডিসি সম্পাদিত

কক্সবাজারের টেকনাফে সরেজমিন পরিদর্শনে গিয়ে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় তালাবদ্ধ অবস্থায় পাওয়ার ঘটনায় ১১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আবু নোমান মো. আবদুল্লাহ।

বিদ্যালয় দুটি হলো- উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লাতুরিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় দুটির প্রধান শিক্ষক হলেন আলী আকবর সাজ্জাদ ও নাসিমা আক্তার।

শোকজ নোটিশে বলা হয়েছে, গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে বিদ্যালয় দুটি পরিদর্শনে যান। এ সময় কোনো প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মচারী কিংবা শিক্ষার্থীকে বিদ্যালয়ে পাওয়া যায়নি। একই সঙ্গে বিদ্যালয়ের সব শ্রেণিকক্ষ তালাবদ্ধ অবস্থায় ছিল।

আরও বলা হয়, এভাবে বিদ্যালয় বন্ধ ও দায়িত্বে অনুপস্থিত থাকা সরকারি বিধি লঙ্ঘনের শামিল। কর্তব্যকর্মে অবহেলার কারণে কেন সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ও তাদের অধীনস্থ শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তার সন্তোষজনক ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে দিতে বলা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, দুইটি বিদ্যালয়ের শিক্ষকদের শোকজ করার নির্দেশ দেওয়া হয়েছে। জবাব যুক্তিসংগত না হলে তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আবু নোমান মো. আবদুল্লাহ বলেন, অনেক সময় শিক্ষকরা নিয়ম না মেনে বিদ্যালয়ে আসা-যাওয়া করেন এবং দুপুরের পর ছুটি দিয়ে চলে যান এমন অভিযোগ রয়েছে। এ কারণেই উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে বিদ্যালয় দুটি পরিদর্শন করেছেন।

তিনি বলেন, ১১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এখন থেকে শিক্ষকরা নিয়ম মেনে বিদ্যালয়ে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চিংড়ি মাছে জেলি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে সহায়তা চান ইবি শিক্ষার্থী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অর্ধশতাধিক ভুক্তভোগীর অভিজ্ঞতায় ছাত্রলীগের গেস্টরুম-গণরুম ন…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাক্ষরতা দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই পৌঁছে দিল আশা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পিএইচডির সুযোগ দেওয়ার কথা ভা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9