প্রাথমিকে নতুন করে জাতীয়করণ, যা বললেন ববি হাজ্জাজ

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ PM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ PM
জাতীয় সংসদে কথা বলছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জাতীয় সংসদে কথা বলছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ © ভিডিও থেকে নেওয়া

দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের বিষয়ে এই মুহূর্তে সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তবে দেশের কোথায় কতসংখ্যক প্রাথমিক বিদ্যালয়ের প্রয়োজন এবং কোন এলাকায় শিক্ষার্থী বা শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে, তা মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য মাহবুবুল আলমের (সালেহী) এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

এর আগে আজ বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

সম্পূরক প্রশ্নে মাহবুবুল আলম বলেন, সারাদেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে সামান্য বেতনে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে পাঠদান করে আসছেন। পাশাপাশি এসব বিদ্যালয়ের অবকাঠামোগত অবস্থাও অত্যন্ত নাজুক। এ অবস্থায় এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের জাতীয়করণের কোনো উদ্যোগ সরকারের রয়েছে কি না, তা জানতে চান তিনি।

জবাবে ববি হাজ্জাজ বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের বিষয়টি এই মুহূর্তে আলোচনায় রাখিনি। কিন্তু আমাদের সব অফিসারকে মনিটরিংয়ের ইনস্ট্রাকশন দিয়েছি। কোথায় কতখানি ডিমান্ড আছে, কোন জায়গায় আমাদের শিক্ষার্থী বা শিশুরা আন্ডার সার্ভড আছে—সেসব বিষয় আমরা দেখছি।

তিনি বলেন, সেই জায়গাগুলো সঠিকভাবে আখ্যায়িত হলে, তখন আমরা পরিকল্পনা নেব। সেখানে নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় হবে, নাকি জাতীয়করণ হবে বা কী কী হতে পারে—তখন এসব বিষয় নিয়ে আলোচনা হবে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬