প্রাথমিক বিদ্যালয়ের তথ্য আইপিইএমআইএস সফটওয়্যারে এন্ট্রির সময় বাড়ল

১৯ আগস্ট ২০২৬, ০৪:৫৫ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরিসংখ্যানে (আইপিইএমআইএস-২০২৬) তথ্য এন্ট্রির সময় বাড়াল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (১৮ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিনের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। 

প্রাথমিক বিদ্যালয়গুলোকে আগামী ২৩ আগস্টের মধ্যে আইপিইএমআইএস সফটওয়্যারে তথ্য এন্ট্রি করতে হবে। এর আগে গত ১০ আগস্ট তথ্য এন্ট্রির নির্দেশনা দেওয়া থাকলেও সব প্রতিষ্ঠান তা পূরণ করেনি। ফলে নতুন করে সফটওয়্যারে তথ্য এন্ট্রির নির্দেশনা দিয়ে নোটিশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 

নোটিশে বলা হয়, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের তত্ত্বাবধানে প্রতিবছর বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখান (APSS) প্রতিবেদন প্রণয়ন করা হয়। ২০২৬ শিক্ষাবছরের APSS প্রতিবেদন প্রণয়নের নিমিত্ত আইএমডি বিভাগ কর্তৃক IPEMIS সফটওয়্যারের APSS মডিউল ২৬ জুলাই থেকে ১৮ আগস্টের মধ্যে APSS ডাটা সার্ভারে এন্ট্রি সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকলেও উক্ত সময়ে ডাটা এন্ট্রি সম্পন্ন হয়নি বিধায় আগামী ২৩ আগস্টের মধ্যে আবশ্যিকভাবে ডাটা এন্ট্রি সম্পন্ন করতে হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল ক্যাটাগরির বিদ্যালয়ের সংশ্লিষ্ট তথ্যাদি প্রধান শিক্ষকগণকে APSS মডিউলে যথাসময়ে এন্ট্রিক্রমে দাখিল ও উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারগণকে যাচাই-বাছাইক্রমে অগ্রায়নের নির্দেশনা প্রদান এবং অগ্রায়নকৃত এপিএসএস-২০২৬-এর তথ্য অনুমোদনক্রমে আগামী ২৩ আগস্টের মধ্যে IPEMIS সফটওয়্যারের APSS মডিউলে দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বলে নোটিশে উল্লেখ করা হয়।

ময়মনসিংহে ভেজাল পশুখাদ্য উৎপাদনের অভিযোগে এক প্রতিষ্ঠানকে ৪…
  • ০৮ নভেম্বর ২০২৬
সরকারি সেবা নিতে গিয়ে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন
  • ০৮ নভেম্বর ২০২৬
শেরপুরে জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যা, ভাতিজার বাড়িতে আগুন…
  • ০৮ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসকের বিপ্লব ও সংহতি দিবসের বক্তব্য ঘিরে বিতর্ক
  • ০৮ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি অভিভা…
  • ০৮ নভেম্বর ২০২৬
৪ প্রদেশ ভেঙে ১২টি করার পরিকল্পনা, গণভোটের কথা বিবেচনা করছে…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950