প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে আদালতে রিট করলে রিটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (২২ জুলাই) মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মুনীর হাসান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মন্ত্রণালয়ের আওতাধীন সারাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হতে প্রধান শিক্ষক পদে পদোন্নতির বিপরীতে কোন শিক্ষক অহেতুক হয়রানিমুলক রিট কিংবা মামলা পরিচালনা করার প্রয়াস ঘটায় সেই শিক্ষককের বিরুদ্ধে কেন বিভাগীয়, শান্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবেনা এই মর্মে নির্দেশনা প্রদান করা হলো।’