এক জেলার প্রাথমিকের প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যক্রম দ্রুত সম্পন্নের নির্দেশ

২১ জুলাই ২০২৬, ০৫:১০ PM
 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যক্রম দ্রুত সম্পন্নে মাঠপর্যায়ে তৎপরতা শুরু হয়েছে। এ লক্ষ্যে ময়মনসিংহের সব উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের হালনাগাদ গ্রেডেশন তালিকা আগামী ২৬ জুলাইয়ের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি জেলার আওতাধীন সব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়েছে

চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হতে প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সূত্রোক্ত স্মারকপত্রে নির্দেশনা প্রদান করেছেন। এ জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে আগামী ২৬ জুলাইয়ের মধ্যে চার কপি গ্রেডেশন তালিকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬