প্রাথমিকের নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়ন নিয়ে সুখবর দিল অধিদপ্তর

২০ জুলাই ২০২৬, ০৯:১০ PM , আপডেট: ২০ জুলাই ২০২৬, ০৯:২০ PM
 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন প্রক্রিয়া এগিয়ে নিতে নতুন নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। একই সঙ্গে কর্মরত শিক্ষকদের বদলিসংক্রান্ত কার্যক্রমও দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া  হয়েছে।

সোমবার (২০ জুলাই) অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজা খাতুন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন, কর্মরত সব শিক্ষকের বদলি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা ও পর্যালোচনাপূর্বক নিষ্পত্তিকরণের লক্ষ্যে জাতীয়, অন্তঃবিভাগ (সিটি কর্পোরেশন ব্যতীত), জেলা (পৌরসভাসহ তবে সিটি কর্পোরেশন ব্যতীত), উপজেলা/থানা (পৌরসভাসহ) কমিটির গঠন ও কার্যপরিধিসহ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে আরও বলা হয়, প্রজ্ঞাপনের আলোকে অবিলম্বে কমিটিসমূহ গঠনপূর্বক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সূত্রে জানা গেছে, নতুন নিয়োগ পাওয়া প্রায় ১৪ হাজার সহকারী শিক্ষকের পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সমন্বয় নিশ্চিত করতেও এ কমিটি গঠন করা হবে। একই সঙ্গে কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রমও এসব কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হবে। মন্ত্রণালয়ের আশা, নতুন এই কমিটি কাঠামোর মাধ্যমে নতুন শিক্ষক নিয়োগ, পদায়ন ও বদলি কার্যক্রম আরও স্বচ্ছ, সময়োপযোগী ও সমন্বিতভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬