প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে জরুরি নির্দেশনা দিল অধিদপ্তর

২০ জুলাই ২০২৬, ০৮:৩৮ PM , আপডেট: ২০ জুলাই ২০২৬, ০৮:৪০ PM
 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার (২০ জুলাই) অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজা খাতুন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন, কর্মরত সব শিক্ষকের বদলি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা ও পর্যালোচনাপূর্বক নিষ্পত্তিকরণের লক্ষ্যে জাতীয়, অন্তঃবিভাগ (সিটি কর্পোরেশন ব্যতীত), জেলা (পৌরসভাসহ তবে সিটি কর্পোরেশন ব্যতীত), উপজেলা/থানা (পৌরসভাসহ) কমিটির গঠন ও কার্যপরিধিসহ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 এতে আরও বলা হয়, প্রজ্ঞাপনের আলোকে অবিলম্বে কমিটিসমূহ গঠনপূর্বক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬