সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হবেন স্নাতক পাস, আরো থাকছেন যারা

৩০ মার্চ ২০২৬, ০৩:৩৫ PM , আপডেট: ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৪ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের নিয়মিত কার্যক্রম স্বাভাবিকীকরণে ও বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন নীতিমালা ২০২৬ প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। যেখানে সভাপতি পদের জন্য যোগ্যতা নির্ধারণ করা হয়েছে স্নাতক পাস। রবিবার (২৯ মার্চ) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

যেখানে ১২ সদস্য বিশিষ্ট কমিটিতে রাখতে হবে মাদ্রাসা/কওমি মাদ্রাসার শিক্ষকদেরও। পাশাপাশি সহকারী শিক্ষকদেরও সদস্য হিসেবে রাখার বাধ্যবাধকতা আরোপ করে নীতিমালা প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন এবং কমিটির দায়িত্ব-কর্তব্য বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ইতোপূর্বে জারিকৃত সকল প্রজ্ঞাপন/আদেশ এতদ্বারা বাতিল করত: নিম্নরূপ নীতিমালা জারি করা হলো:

কমিটির নাম হবে সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি।

কমিটি গঠন হবে নিম্নরূপ:

১.১. সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক/ প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত/ চলতি দায়িত্ব) - সদস্য সচিব
১.২. সংশ্লিষ্ট বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মধ্য হতে মনোনীত একজন বিদ্যোৎসাহী মহিলা অভিভাবক (ন্যূনতম এসএসসি পাশ) - সদস্য
১.৩. সংশ্লিষ্ট বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মধ্য হতে মনোনীতএকজন বিদ্যোৎসাহী পুরুষ অভিভাবক (ন্যূনতম এসএসসি পাশ) - সদস্য
১.৪. বিদ্যালয়ের একজন জমিদাতা/জমিদাতার উত্তরাধিকারী (যদি থাকেন) - সদস্য
১.৫. সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী যেকোনো সরকারি/ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়/ এমপিওভুক্ত (MPO) মাদ্রাসা/কওমি মাদ্রাসার একজন শিক্ষক -সদস্য
১.৬. সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্য হতে নির্বাচিত একজন শিক্ষক প্রতিনিধি- সদস্য
১.৭-১.৮. সংশ্লিষ্ট বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মধ্য হতে নির্বাচিত দু'জন মহিলা অভিভাবক - সদস্য
১.৯-১.১০. সংশ্লিষ্ট বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মধ্য হতে নির্বাচিত দু'জন পুরুষ অভিভাবক - সদস্য
১.১১. ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য/পৌর এলাকার সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার/সিটি কর্পোরেশনের কাউন্সিলর - সদস্য
১.১২. সংশ্লিষ্ট বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকার ১ জন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক/ সরকারি মাধ্যমিক/ /এমপিওভুক্ত (MPO) মাধ্যমিক বিদ্যালয়/মাদ্রাসা/ কওমি মাদ্রাসার শিক্ষক/ সরকারি কর্মকর্তা/ কর্মচারী - সদস্য।

কমিটি গঠন পদ্ধতিতে আরো বলা হয়েছে, কমিটির সদস্য-সংখ্যা সভাপতিসহ মোট ১২ জন হবে। সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি এবং মাধ্যমিক/ মাদ্রাসা থেকে নির্বাচিত শিক্ষক প্রতিনিধি ব্যতিরেকে অন্য সদস্যদের থেকে একজন সভাপতি এবং একজন সহ-সভাপতি নির্বাচিত হবেন। তবে শর্ত থাকে যে, সভাপতিকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। তবে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থী পাওয়া না গেলে যথাযথ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মনোনয়ন প্রদান করবেন।
পদাধিকারবলে প্রধান/ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে সেখানে। 

জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এমপি রা…
  • ৩০ মার্চ ২০২৬
মৌচাকের মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী, প্রশ…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্…
  • ৩০ মার্চ ২০২৬
নওগাঁয় ৫ বিঘা ধানক্ষেতে বিষ ছিটিয়ে ফসল নষ্টের অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল নিয়ে ধোঁয়াশা, যা …
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে ‘সালাহউদ্দিন সাহেব’ সম্বোধন নিয়ে আপত্তি, হাসনাতের দুঃ…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence