যশোর শিক্ষা বোর্ড

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘স্নাতক’ যোগ্যতার সভাপতিসহ কমিটি গঠনের নির্দেশ

৩০ মার্চ ২০২৬, ১২:৪৯ PM , আপডেট: ৩০ মার্চ ২০২৬, ১২:৫৬ PM
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড © সংগৃহীত

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে থাকা সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে আহ্বায়ক (অ্যাডহক) কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে। বোর্ডের নতুন এই নির্দেশনায় কমিটির সভাপতি পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন স্নাতক (পাস) হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। 

রবিবার (২৯ মার্চ) যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এখন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি পদের প্রস্তাবের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই স্নাতক বা সমমান পাস হতে হবে। শুধু শিক্ষাগত যোগ্যতাই নয়, এর পাশাপাশি শিক্ষা বিস্তার ও উন্নয়নে বিশেষ অবদান বা অন্য কোনো বিশেষ দক্ষতা থাকাও আবশ্যক।

নির্দেশনা অনুযায়ী, অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে তিনজন ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্ত-সংবলিত একটি প্রস্তাব শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। এ ক্ষেত্রে প্রথাগত নিয়মে কিছুটা পরিবর্তন এনে জানানো হয়েছে যে, মহানগরের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং জেলা বা উপজেলা পর্যায়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে এই প্রস্তাবনা জমা দিতে হবে।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রস্তাবিত তালিকায় সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত অথবা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী বা শিক্ষা বিষয়ে আগ্রহী খ্যাতিমান ব্যক্তি ও সমাজসেবকদের নাম রাখা যাবে। এমনকি সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের মধ্য থেকেও নাম প্রস্তাব করা যাবে। এই তিনজনের তালিকা যাচাই-বাছাই করে বোর্ড কর্তৃপক্ষ একজনকে চূড়ান্তভাবে সভাপতি হিসেবে মনোনীত করবে।

ইতিমধ্যেই এই আদেশের অনুলিপি বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং ব্যবস্থাপনা কমিটিতে যোগ্য ব্যক্তিদের সম্পৃক্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও তিনি জানান।

প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেবে সরকার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদ-মন্দি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো জার্মানিতে উগ্র ডানপ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মামলার আসামি নন, তবু জেলে জলিল
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9