সংসদ কমিটির প্রথম বৈঠকের আলোচনায় এমপিদের আবাসন সুবিধা-হেডফোন

২৮ মার্চ ২০২৬, ০২:৩৩ PM
জাতীয় সংসদ ভবন

জাতীয় সংসদ ভবন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠকে এমপিদের আবাসন ও চিকিৎসা সুবিধা এবং হেডফোন সমস্যার বিষয়ে আলোচনায় হয়েছে। শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। উপস্থিত ছিলেন বিরোধীদলীয় উপনেতা ডা. আবদুল্লাহ তাহেরসহ কমিটির ১১ সদস্য।

বৈঠক শেষে সরকারদলীয় চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি বলেন, বৈঠকে সংসদ সদস্যদের আবাসন এবং চিকিৎসা সুবিধা নিয়ে আলোচনা হয়েছে। সংসদ সদস্যদের কাজের সুবিধার জন্য কাছাকাছি থাকা দরকার, সেজন্য তাদের সংসদের কাছাকাছি রাখার চেষ্টা হচ্ছে। সব সদস্যকে আবাসনের আওতায় আনার প্রত্যাশা করি। ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ শেষ হবে বলে প্রত্যাশা। আগামী ৩০ মার্চ হাউজ কমিটির আরেকটি বৈঠক আছে। বাসা বরাদ্দ নিয়ে সংসদ সদস্যরা সে বাসা নিজেরাই ব্যবহার করবেন বলে প্রত্যাশা, কারণ সেটিই সঙ্গত।

তিনি আরও জানান, প্রথম দিনের সংসদ অধিবেশনে শব্দ বিভ্রাটের কারণ অনুসন্ধানে সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে কমিটি হয়েছে। ৩ এপ্রিলের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট দেবে। স্যাবোটাজ হয়েছে বলে ধারণা করি। স্যাবোটাজ হয়েছে কি না এবং সাউন্ড সিস্টেমের সমস্যার সমাধানের পদ্ধতি কী, সে বিষয়ে তদন্ত কমিটি কাজ করবে। সাউন্ড সিস্টেমের জন্য সমস্যার জন্য বুয়েট থেকে এক্সপার্ট আসবেন। 

অধিবেশন কক্ষের হেডফোন সমস্যা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, হেডফোনের বিষয়ে সবার অভিযোগ আছে। হেডফোন পরিবর্তন হবে।

এ ছাড়া, বৈঠক স্পিকারের সহধর্মিণীর মৃতুতে শোক প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি। 

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬