রাতেই প্রাথমিকের ফল, দেখবেন যেভাবে

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ PM
রাতেই প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হবে

রাতেই প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হবে © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ হতে যাচ্ছে আজ। ফল প্রকাশের জন্য আইটি সংশ্লিষ্টরা কাজ করছেন। রবিবার রাত পৌনে ৯টার দিকে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্যা জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো: শামসুজ্জামান।

অধিদপ্তর জানিয়েছে, ফল প্রকাশের পর উত্তীর্ণ প্রার্থীরা মুঠোফোনে এসএমএস পাবেন। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রার্থীরা ফল দেখতে পারবেন। সেখানে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হবে।

জানা গেছে, ফল প্রকাশ হওয়ার পর প্রার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট dpe.gov.bd অথবা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd-এ লগইন করে Check Result by Roll Number বাটনে ক্লিক করে তাদের ফল দেখতে পারবেন। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে টেলিটকের মাধ্যমে এসএমএস পাঠিয়েও জানিয়ে দেয়া হবে।

এর আগে রবিবার সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল আজ রবিবার প্রকাশ করা হতে পারে।

গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) এক হাজার ৪০৮টি পরীক্ষাকেন্দ্রে একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়ে এবং ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। ফল প্রকাশ নিয়ে অধিদপ্তরে সভা চলছে।

গত ২১ জানুয়ারি রাতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে প্রাথমিকভাবে ৬৯ হাজার ২৬৫ জনকে উত্তীর্ণ করা হয়। গত ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্ব স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা এখন চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছেন।

এসএসসি পরীক্ষায় রাজউক কলেজের শতভাগ পাস, কমেছে জিপিএ-৫ হার
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নতুন নিয়ম জানাল বোর্ড
  • ১০ আগস্ট ২০২৬
৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল
  • ১০ আগস্ট ২০২৬
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে চার প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • ১০ আগস্ট ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প ‘হেরে গেছেন’: মার্কিন সিনেটর মা…
  • ১০ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে বম্বে সুইটস, আবেদন ৭ সেপ্টেম্বর পর্য…
  • ১০ আগস্ট ২০২৬